=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রাম্পের পোর্টফোলিও ফাঁস! এই স্টকগুলিতে বাজি ধরেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি অভিজ্ঞ বিনিয়োগকারীও বটে। শেয়ার বাজারে কখন কোন স্টকে বিনিয়োগ করলে আখেরে লাভ হবে সেটা ভাল মতোই রপ্ত করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যে শুধুমাত্র স্টকেই বিনিয়োগ করেন এমনটা নয়। বিভিন্ন বন্ড থেকে শুরু করে ETF এমনকি বিভিন্ন সংস্থার ইনডেক্স ফান্ডেও টাকা রাখেন আমেরিকার প্রেসিডেন্ট। সম্প্রতি ফাঁস হয়েছে মার্কিন প্রেসিডেন্টের পোর্টফোলিও! তাতেই দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প কোন কোন স্টকে বাজি ধরেছেন।

এই স্টকগুলিতে বাজি ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট!

সরকারি তথ্য অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিপুল পরিমাণ অর্থ নানান খাতে বিনিয়োগ করেছেন। জানা যাচ্ছে, 220 মিলিয়ন ডলার থেকে শুরু করে 750 মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করেছেন ট্রাম্প। এই বিনিয়োগের বেশিরভাগটাই গেছে আমেরিকার শেয়ার মার্কেটে। সূত্রের খবর, মূলত সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি খাতের সংস্থাগুলিতে বিনিয়োগ করেছেন আমেরিকার রাষ্ট্রনেতা।

আসলে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্রমবর্ধমান ব্যবহারের ফলে বাজারে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতেই বহু শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানির শেয়ারের দামে ভারী পতন দেখা যায়। আর এই সুযোগটাই নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফাঁস হওয়া এক রিপোর্ট অনুযায়ী, বাজারে কিছুটা পতন দেখা দিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্প দামে এনভিডিয়া, অ্যাপল, ইন্টেল, ব্রডকম এবং ওরাকলের মতো বড় কোম্পানিগুলির শেয়ারে বিনিয়োগ করে দেন। পরবর্তীতে দেখা যায় শেয়ার বাজার কিছুটা গতি পেতেই এই সংস্থার স্টকগুলির দাম একেবারে লাফিয়ে বেড়েছে।

অবশ্যই পড়ুন: ইনডোর প্ল্যান্টেই হবে অশুভ শক্তির বিনাশ! সৌভাগ্য ফেরাতে আজই আনুন এই ৪ গাছ

প্রসঙ্গত, শেয়ার বাজারের বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট তাঁর বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র শেয়ার কেনার দিকে মনোযোগী হননি বরং সঠিক সময়ে মুনাফা তুলে নেওয়ার কাজটাও করেছেন। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে তিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, আমাজন এবং মেটার শেয়ার বিপুল দামে বিক্রি করেছিলেন। সবমিলিয়ে বলাই যায়, শেয়ারবাজারের DNA বোঝেন ট্রাম্প!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment