=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহিলারা ইভি কিনলে মিলবে ১ লাখ টাকা, ঘোষণা রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে দিনের পর দিন বাড়ছে জ্বালানির সংকট। সেই ট্রেন্ড বজায় রেখে পেট্রোল-ডিজেলের দামও বেড়েছে ৩ টাকা করে প্রতি লিটার। এবার ইলেকট্রিক পরিবহনের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। খরচ বাঁচাতে বিকল্প শক্তি ব্যবহারের জন্য বড় ঘোষণা রাজ্যের। যদি কোনও মহিলা ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle) বা ইভি কেনে তাহলে তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হবে।

ইভি কিনলেই ১ লক্ষ টাকা ছাড়

সম্প্রতি এরকমই ঘোষণা করা হয়েছে বিহার রাজ্যের (Government of Bihar) তরফ থেকে। রাজ্যের গ্রিন এনার্জি বাড়ানো ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সম্রাট চৌধুরীর সরকার। সূত্রের খবর, রাজ্য সরকার ২০৩০ সালের মধ্যেই নতুন গাড়ির রেজিস্ট্রেশনের ৩০ শতাংশ ইভি করতে চাইছে। সেই লক্ষ্য পূরণ করতেই এবার মহিলাদের জন্য ১ লক্ষ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, মহিলারা যদি ইলেকট্রিক গাড়ি কেনে তাহলে সঙ্গে সঙ্গে ১ লক্ষ টাকা ভর্তুকি মিলবে।

তবে শুধুমাত্র চারচাকা নয়, বরং দুই চাকা বা ইলেকট্রিক স্কুটার কিনলেও দেওয়া হবে আর্থিক সহায়তা। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে মিললে ১২,০০০ টাকা এমনটাই খবর। তবে এক্ষেত্রে একটি কিন্তু রয়েছে। যদি জেনারেল ক্যাটাগরির কোনও মহিলা ইলেকট্রিক স্কুটার কেনে তাহলে তাঁকে ১০,০০০ টাকা দেওয়া হবে। আর এসসি, এসটি বা তপসিলি জাতী বা উপজাতি শ্রেণীর মহিলারা কিনলে ১২,০০০ টাকা আর্থিক সহায়তা মিলবে।

আরও পড়ুন: রয়েছে বিশেষ কারণ! এ মাসেই দ্বিতীয় বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া?

পাশাপাশি তিন চাকার ইলেকট্রিক গাড়ি যদি কেউ কেনে তাহলে তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। সেক্ষেত্রে এসসি, এসটি-রা পাবে ৬০,০০০ টাকা। আর জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে বলে স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার। তবে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকা মিলবে বলে খবর। এমনকি বিহার সরকার সম্প্রতি মোটর ভেহিকেল ট্যাক্সে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। আর ইভি চার্জিং স্টেশন স্থাপনের ক্ষেত্রে সরকারি সাহায্য মিলবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

Leave a Comment