=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লক্ষ্য হাওড়া-হুগলি ও আসানসোলের শিল্পোন্নতি, বাংলার জন্য তৈরি হচ্ছে বিশেষ ব্লু-প্রিন্ট

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় (West Bengal) নতুন সরকারের সঙ্গে সঙ্গে এবার মহাবিপ্লব ঘটতে চলেছে কী? বিশেষ করে শিল্প থেকে শুরু করে নানা সেক্টরে আসছে বড় বদল? আসলে এমনই মনে করতে শুরু করেছেন অনেকে। নীতি আয়োগের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী শনিবার জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাটের মতো শিল্পোন্নত রাজ্যগুলির থেকে পিছিয়ে রয়েছে। যদিও আগামী দিনে যে ছবি বদলাতে চলেছে তার ইঙ্গিত মিলেছে।

রাজ্যের শিল্পে আসতে চলেছে মহাবিপ্লব?

রাজ্যের নজরে রয়েছে বেশ কিছু একদা খাস শিল্পতালুক। মূলত এখন কেন্দ্র এবং নীতি আয়োগ একসঙ্গে চাইছে, বাংলার যে জেলাগুলিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প একদা ছিল সবথেকে বেশি কর্মসংস্থানের উৎস, সে‌ই জেলা যেমন হাওড়া-হুগলি, দুর্গাপুর-আসানসোলে এমএসএমই সেক্টর, পাটশিল্প, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং ইউনিট, টেক্সটাইল ইত্যাদি শিল্পকে নতুন করে আবারও জাগিয়ে তুলতে হবে।

বাংলার জন্য বিশেষ প্যাকেজ

শিল্পতালুক গড়ে তুলতে হবে জায়গায় জায়গায়। এজন্য‌ একটি শিল্প পুনরুজ্জীবন প্যাকেজ তৈরি করা হবে। তার রোডম্যাপ তৈরি করবে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে খবর। একাধিক মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পরামর্শ করে নকশা তৈরী করা হবে এবং আগামী দিনে বাংলায় শিল্পক্ষেত্রে জোয়ার আনার কাজ করা হবে। এই কাজের যা খরচ হবে তা ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হবে বলে খবর। বাংলার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হতে পারে। অর্থাৎ নতুন করে ভাগ্য ফিরতে পারে বাংলার।

আরও পড়ুনঃ কপাল খুলছে জঙ্গলমহলের, আদ্রা ডিভিশনে বড় প্রকল্পের মঞ্জুরি দিল রেল

শিল্প করিডর থেকে শুরু করে একাধিক রাস্তার জন্য জমি অধিগ্রহণ একাধিক রেল লাইন প্রকল্প, সব কাজ এবার গতি পাবে বলে মনে করা হচ্ছে। আর নীতি আয়োগের তরফে গোটা কাজকে অঘোষিতভাবে ‘সোনার বাংলা ফ্রেমওয়ার্ক’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এখন দেখার আগামী দিনে কী হয় সেটার।

Leave a Comment