=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেই বাগানের কেউই, শ্রেষ্ঠ ফুটবলার থেকে গোলদাতা, সেরার তালিকায় ইস্টবেঙ্গলের দাপট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগটা (ISL 2026) ইস্টবেঙ্গলের ভাগ্যেই ছিল। তাই তো শত চেষ্টা করেও মোহনবাগানের মতো প্রতিপক্ষরা দাগ কাটতে পারেনি। তবে, বৃহস্পতিবার রাতে লাল হলুদ যে শুধুই 22 বছরের অপেক্ষা শেষ করার পাশাপাশি প্রথমবার ISL জিতেছে তাই নয়, সেই সাথে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের সেরার পুরস্কারগুলিও গিয়েছে লাল হলুদের ঝুলিতে। ISL এর সেরা ফুটবলার থেকে শুরু করে সর্বাধিক গোলদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

সেরার তালিকায় কোন কোন ফুটবলার?

ইস্টবেঙ্গলের ছত্রছায়ায় আসার পরই নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন ব্রাজিলের ফুটবলার মিগুয়েল। এর আগে এই ব্রাজিলিয়ান তারকাকে কোচিং করিয়েছেন লাল হলুদের প্রধান কোচ অস্কার ব্রুজো। সেটা অবশ্য বাংলাদেশের ক্লাব বসুন্ধরায়। কাজেই আগে থেকে মিগুয়েলকে চিনতেন অস্কার। লাল হলুদে এই ব্রাজিলিয়ান ফুটবলারের আগমনের নেপথ্য রয়েছে তাঁর বড় অবদান। ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দিতেন মিগুয়েল। অস্কারের সেই প্রিয় পাত্র এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সেই সূত্র ধরেই জিতে নিয়েছেন সোনার বল।

এদিকে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোলার আগে ইউসেফ এজেজারির নামের পাশে ছিল না কোনও বিরাট কৃতিত্ব বা বড় ক্লাবের নাম। ফলে প্রথম দিকে এই প্লেয়ারকে নিয়ে খানিকটা হলেও সমালোচনা হয়েছিল নানা মহলে। তবে লাল হলুদের জার্সিতে মাঠে নামতেই নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন এজেজারি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও ইস্টবেঙ্গলকে জেতাতে বড় অবদান রেখেছেন তিনি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে 11টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছেন এই ফুটবলার।

অবশ্যই পড়ুন: পরের মরসুমেও ভারতসেরা ইস্টবেঙ্গলের কোচ অস্কারই? ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নিজেই

অন্যদিকে দল সফল না হলেও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন এফসি গোয়ার হৃতিক তিওয়ারি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে 13 ম্যাচের মধ্যে পাঁচটি ক্লিন শিট পেয়েছেন তিনি। যদিও মোহনবাগানের বিশাল কাইথও এবং মুম্বইয়ের পূর্বা লাচেনপা পাঁচটি করে ক্লিন শিট পেয়েছিলেন। তবে কম গোল খাওয়ার কারণে এবারের সেরা গোলরক্ষক হয়ে গেলেন হৃতিক। কিন্তু অবাক করা বিষয়, এবারের সিজনে তালিকার দ্বিতীয় স্তরে থাকা অর্থাৎ রানার্স আপ মোহনবাগানের কোনও ফুটবলারই আলাদাভাবে কোনও বিভাগেই পুরস্কৃত হননি।

Leave a Comment