=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় তুমুল বৃষ্টি-কালবৈশাখী, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ জ্বালাপোড়া গরমের মাঝেই আবহাওয়া নিয়ে সুখবর (Weather Update)। আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই বদলে যেতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া। ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে জেলায় জেলায়। কোথাও হালকা থেকে মাঝারি তো আবার কোথাও ভারী বৃষ্টি। আবহাওয়াবিদদের কথায়, সক্রিয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি

বিভিন্ন হাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার বিকেল বা সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় উত্তাল হাওয়া সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের গতিবে থাকতে পারে ঘন্টায় ৬০ কিমি। তবে জানিয়ে রাখি, সব জায়গায় কিন্ত বৃষ্টিটা হবে না। ২০ থেকে ৪০% জায়গায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণবঙ্গের কিছু অংশে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘন্টায় গরম ও ঘর্মাক্ত আবহাওয়া থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এমনিতেই আজ সকাল থেকে অন্যান্য দিনের মতো ব্যাপক গরম সঙ্গে রোদের তেজও আছে। মাঝেমধ্যে হাওয়া দিলেও সেটা একদম গরম। রীতিমতো তাপপ্রবাহ, লু-এর মতো পরিস্থিতি হয়ে রয়েছে। গরম থাকবে। আগামী সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে গরমও কমবে বলে খবর।

আরও পড়ুন: বাদ যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা! অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার আগে শুরু যাচাই

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গে গরম থাকলেও আজ বিকেল বা সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং  আলিপুরদুয়ার জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ নানা জেলায়। খোলা জায়গায় সাধারণ মানুষকে থাকার জন্য নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

Leave a Comment