=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে আরও শক্তিশালী হল ভারতীয় টাকা (Indian Rupee)। টানা কয়েকদিন রক্তক্ষরণের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রা। অপরিশোধিত তেলের দামে সাময়িক পতন আর ভারতের রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের জেরে মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে ভারতীয় রুপির দাম ৬৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট বলছে, শুক্রবার দিনের শেষে বাজার বন্ধের সময় ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্য দাঁড়িয়েছিল ৯৫.৭৩ টাকা। যদিও আজ সকালে তা ৯৫.৭০ টাকায় গিয়ে দাঁড়ায়। যেখানে গত বুধবার সর্বকালের সর্বনিম্ন স্তর ৯৬.৯৩ তে গিয়ে ঠেকেছিল, সেখানে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে টাকা।

কেন উত্থান ভারতীয় টাকার?

আসলে বাজার বিশেষজ্ঞরা রুপির এই উত্থানের পিছনে তিনটি প্রধান কারণকে চিহ্নিত করছেন—

  • প্রথমত, বিশ্ববাজারে স্বস্তি এনে মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্ক রুবিও ইঙ্গিত দিয়েছেন যে, ইরান সংকটের কূটনৈতিক সমাধানের আলোচনা ইতিবাচক আর গঠনমূলক অভিমুখে এগোচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে কিছুটা শিথিল হয়েছে ভারতীয় টাকা।
  • দ্বিতীয়ত, বাজার সূত্র দাবি করছে, টাকার এই পতন থামাতে আড়াল থেকে আরবিআই কাজ করছে। মুদ্রা বাজারে অতিরিক্ত ডলার বিক্রি করে রুপির দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাঙ্ক বিরাট ভূমিকা দিচ্ছে।
  • তৃতীয়ত, মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার কমে যাওয়ার পাশাপাশি দেশের শেয়ার বাজারে ইতিবাচক গতি রুপির শক্তি বাড়াতে কাজ করছে।

শুক্রবার বাজারের পরিস্থিতি কেমন ছিল?

বলে রাখি, আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে শুক্রবার লেনদেনের শুরুতে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ছিল ৯৬.৩০ টাকা। আর দিনের লেনদেনের মাঝে রুপির দাম সর্বোচ্চ ৯৫.৩০ টাকা পর্যন্ত গিয়ে শক্তিশালী হয়েছিল। তবে দিনের পর কিছুটা দাম কমে ৯৫.৬৮ টাকায় স্পর্শ করেছিল টাকা। আর আজ সকালে বাজার খুলতেই তা দাঁড়িয়েছে ৯৫.৭০ টাকায়। কিন্তু বৃহস্পতিবারের তুলনায় তা ৬৩ পয়সা বেশি।

আরও পড়ুন: কমে গেল ঈদের ছুটি, কতদিন মিলবে? ঘোষণা রাজ্য সরকারের

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এবং ইরানের মধ্যে এখনও পর্যন্ত ভূ-রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কাটেনি, যা রুপির উপর হালকা চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু শান্তি চুক্তির সম্ভাবনা আর তেলের দামের পতন ভারতীয় রুপির জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এমনকি আগামী দিনে ডলার–রুপির স্পট সেগমেন্ট ৯৫.৫০ টাকা থেকে ৯৬.৩০ টাকার মধ্যেই ঘোরাফেরা করতে পারে।

Leave a Comment