ট্রাম্পের কাছে আত্মসমর্পণ, আমেরিকাকে ৪৪০ কেজি ইউরেনিয়াম দেবে ইরান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার কাছে অবশেষে আত্মসমর্পণ করল ইরান (US-Iran Conflict)? পশ্চিম এশিয়ায় লাগাতার সংঘাতের জেরে, ধাক্কা খেয়েছিল গোটা বিশ্ব বাণিজ্য। যার প্রভাব পড়েছে ভারত সহ এশিয়ার বহু দেশে। এমতাবস্থায় শোনা যাচ্ছে, ইরান নাকি 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দেওয়ার শর্তে রাজি হয়েছে! এমনটাই জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। তাতে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে, ইরানের কাছে এই মুহূর্তে 440 কেজি, সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। আর সেই সবটাই আমেরিকাকে দিয়ে দেওয়ার অর্থ আত্মসমর্পণ ছাড়া আর কিছুই নয়।

আমেরিকার কাছে পরাজয় স্বীকার করে নিল ইরান?

ওই প্রতিবেদন অনুযায়ী, ইরান আমেরিকার কাছে একপ্রকার পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। আয়াতুল্লাহ আলি খামেনির দেশ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আমেরিকাকে হস্তান্তরের বিষয়ে রাজি হয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই নিয়ে বড় ঘোষণা করতে পারে পশ্চিম এশিয়ার দেশটি। কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এবার হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যেকার দীর্ঘ বিরোধের অবসান হতে পারে। আর সেটা হলে, ফের স্বাভাবিক ছন্দে ফিরবে হরমুজ প্রণালী।

বড় ইঙ্গিত মিলেছে ইরানের তরফে!

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরান নাকি একেবারে সরাসরি ইঙ্গিত দিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়ামের বিপুল মজুদ নিয়ে খুব শীঘ্রই আমেরিকার সাথে একটি চুক্তি করতে তৈরি। তবে ওই ইউরেনিয়াম কীভাবে বরাদ্দ করা হবে বা আমেরিকাকে কোন পদ্ধতিতে হস্তান্তর করা হবে তা নিয়ে কিছুই জানা যায়নি। মনে করা হচ্ছে, এ নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে যাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করবেন দুপক্ষের নেতৃত্ব।

বলাই বাহুল্য, একটা দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম নিয়ে বড় দাবি করে এসেছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, ইরান আলোচনার প্রথম পর্যায়ে বিষয়টি অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ছিল এবং পরবর্তীতে আলোচনা স্থগিত করতে চেয়েছিল। তবে মার্কিন আলোচকরা স্পষ্ট ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তেহরান যদি এই বিষয়ে প্রাথমিক প্রতিশ্রুতি না দেয় তবে আমেরিকা আলোচনা বন্ধ করে দিতে পারে এবং সামরিক পদক্ষেপ নিতে পারে।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে এও বলা হয়েছে, আমেরিকান সেনাবাহিনী সম্প্রতি ইরানের পারমানবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোরও প্রস্তুতি নিয়েছিল। জানা যায়, তেহরানের ইসফানহানের ভূগর্ভস্থ পারমানবিক কেন্দ্র বাঙ্কার বাস্টারে হামলা এবং আমেরিকা-ইজরায়েলের যৌথ কমান্ডো অভিযানের মধ্যে দিয়ে বড় পদক্ষেপের পথে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এদিকে আমেরিকা এবং তার মিত্রশক্তিদের ক্রমাগত চাপের মুখে পড়ে, একেবারে চিরেচ্যাপ্টা অবস্থা হয়েছিল তেহরানের। হয়তো সে কারণেই, এবার আমেরিকার কাছে আত্মসমর্পণের পথে এগলো পশ্চিম এশিয়ার এই দেশ!

অবশ্যই পড়ুন: পাঞ্জাব জিততেই বদলাল অঙ্ক! বিশেষ শর্ত পূরণ করলেই প্লে অফে KKR

প্রসঙ্গত, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে প্রায় 970 পাউন্ড ইউরেনিয়াম রয়েছে। যার 60 শতাংশ সমৃদ্ধ। ইজরায়েল জানিয়েছে, যদি এই ইউরেনিয়াম আরও বাড়ানো হয়, সে ক্ষেত্রে তা থেকে প্রচুর সংখ্যক পারমানবিক অস্ত্রশস্ত্র উৎপাদন করা যাবে। আর সেসব কথা মাথায় রেখেই এগোচ্ছে আমেরিকা।

1 thought on “ট্রাম্পের কাছে আত্মসমর্পণ, আমেরিকাকে ৪৪০ কেজি ইউরেনিয়াম দেবে ইরান!”

  1. This shift highlights how physical resource stability directly impacts global economic flow. Geopolitical de-escalation, whether in energy or trade, ultimately stabilizes the digital economy. Maintaining secure, reliable access to global platforms, like through a dedicated ph789 casino app download, reflects this crucial need for stable infrastructure.

    Reply

Leave a Comment