=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা! নিহত ২৬, আহত অন্তত ৭০

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ভয়াবহ বিস্ফোরণে ক্ষেপে উঠল পাকিস্তান (Pakistan Blast)। বেলুচিস্তানে আবারও বড়সড় সন্ত্রাসী হামলা। রবিবার সকালে কোয়েটার চমন ফাটকের কাছে রেল লাইন লক্ষ্য করে একটি শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। আর সেই বিস্ফোরণে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস (Jaffar Express) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ভয়াবহ হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে আর ৭০ জনের বেশি মানুষ জখম। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, জাফর এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে ধুলোয় মিশে যায়।

লাইনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড

কোয়েটা পুলিশ জানিয়েছে যে, রবিবার সকালে যখন ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে যাচ্ছিল, ঠিক তখনই রেললাইনের পাশে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। আর বিস্ফোরণের পরপরই রেল লাইনের পাশে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও পাকিস্তানি সেনা গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করে। তবে বোমার তীব্র স্পন্দনে আশেপাশের বেশ কিছু ভবনের জানলার কাঁচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী।

না বললেই নয়, জাফর এক্সপ্রেস পাকিস্তান রেলওয়ের জনপ্রিয় আর দীর্ঘ দূরত্বের একটি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন। এটি বেলুচিস্তানের কোয়েটা থেকে পাকিস্তানের অন্যান্য বড় বড় শহরগুলির সঙ্গে যুক্ত করে। কিন্তু অত্যন্ত সংবেদনশীল আর স্পর্শকাতর অঞ্চলের উপর দিয়ে যাতায়াত করার কারণে এই ট্রেনটিতে দিনের পর দিন জঙ্গিদের অ্যাটাক হচ্ছে। যদিও রবিবারের এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। কিন্তু অতীতে এই রুটে হওয়া হামলার পিছনে কুখ্যাত বেলুচিস্তান লিবারেশন আর্মির হাত ছিল বলেই খবর। আর গত বছর বিএলএ-র যোদ্ধারা এই জাফর এক্সপ্রেসটিকে মাঝ রাস্তায় হাইজ্যাক করে নেয়। এমনকি সেখানে প্রায় ২১৪ জন যাত্রীকে জিম্মি করার পাশাপাশি ৩০ জন পাকিস্তানের সেনাকেও হত্যা করার দাবি ওঠে।

আরও পড়ুন: দলের প্রাক্তন বিধায়কের অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি, হুগলিতে গ্রেফতার ৩ তৃণমূল কর্মী

সবথেকে বড় ব্যাপার, সাম্প্রতিক সময়ে প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে বেশি সন্ত্রাস কবলিত দেশগুলির মধ্যে পাকিস্তান অবনতি ঘটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে, যেখানে আগে ছিল চতুর্থ স্থানে। আর পাকিস্তানের তেহরিক-ই-তালিবানের সন্ত্রাসী হামলা প্রায় ৯০% বৃদ্ধি পেয়েছে। এমনকি বিএলএ-র হামলাও প্রায় ৬০% বৃদ্ধি পেয়েছে। যে কারণে একের পর এক হামলায় বিধ্বস্ত দেশটি।

1 thought on “পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা! নিহত ২৬, আহত অন্তত ৭০”

Leave a Comment