=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তাহের শুরুতেই বিরাট উত্থান শেয়ার বাজারে, প্রায় ৮৩০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও একটা সপ্তাহের শুরু। সোমবার শেয়ারবাজার (Stock Market) খুলতেই এবার ধরা পড়ল ভিন্ন চিত্র। চলতি সপ্তাহের একেবারে শুরুতেই এক ধাক্কায় প্রায় 830 পয়েন্ট বেড়ে গেল সেনসেক্স। এরফলে 1.18 শতাংশ বৃদ্ধি পেয়ে সেনসেক্স গিয়ে দাঁড়াল 76,307.40 এ। অন্যদিকে নিফটি ফিফটি 259.50 পয়েন্ট বা 1.09 শতাংশ বেড়ে 23,978.80 তে গিয়ে ঠেকলো। বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার এভাবে গতি পেলে খুব শীঘ্রই 24,000 অতিক্রম করে যাবে নিফটি50।

শেয়ার বাজারের এমন উত্থানের কারণ?

সোমবার, ভারতীয় শেয়ার বাজারের ব্যাপক উত্থানের নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। বলাই বাহুল্য, ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাত একপ্রকার শেষের পথে বলেই মনে করছেন অনেকে। কেননা, পশ্চিম এশিয়ার দেশটির সাথে আলোচনার মাধ্যমে সবটা মিটিয়ে নিতে চাইছে আমেরিকা। ইরানও কূটনৈতিকভাবে গোটা বিষয়টি দেখছে। এক কথায়, যুদ্ধ থিতিয়ে পড়তেই পরিস্থিতির উন্নতি হয়েছে।

প্রায় দুই সপ্তাহ বা তারও বেশি সময় কাটিয়ে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম 5 শতাংশ কমেছে। বিশ্ব জ্বালানি বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেল বা ক্রুড ওয়েল পাওয়া যাচ্ছে 100 ডলারেরও কমে। এক কথায়, তেলের দাম কমায় বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন বিনিয়োগকারীরা। আসলে গোটা বিশ্ব বাজারে সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 97.78 ডলারের নেমে আসার কারণেই ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা দিয়েছে।

একই সাথে, আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা নিয়ে আমেরিকায় এবং ইরান এক বিশেষ চুক্তির পথে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এমন খবর ছড়িয়ে পড়তেই তেলের দাম কমায় চড়ল ভারতীয় শেয়ারবাজার। এ প্রসঙ্গে, জিওজিত ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগকারী ড: ভি কে বিজয় কুমার জানিয়েছেন, “আমরা ইতিবাচকভাবে সপ্তাহের শুরুটা করলাম। ইরান এবং আমেরিকা হরমুজ প্রণালী নিয়ে চুক্তির পথে। তাতেই কমেছে অপরিশোধিত তেলের দাম। আর সেটাই বাজার বৃদ্ধির বড় কারণ।”

অবশ্যই পড়ুন: ন্যাড়া করিয়ে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটানো হল হাওড়ার কুখ্যাত ডনকে, ভাইরাল ভিডিও

ভারতীয় শেয়ার বাজার কার্যত ঝড়ের গতিতে বাড়ার কারণ শুধু অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নয় বরং এর নেপথ্যে রয়েছে ডলারের বিপরীতে ভারতীয় রুপির ঘুরে দাঁড়ানোও। সোমবার, টানা দ্বিতীয় দিনের মতো মার্কিন ডলারের বিপরীতে মাথা তুলে দাঁড়াল রুপি। গত দিনের তুলনায় আমেরিকান ডলারের বিপরীতে রূপির দর 0.37 শতাংশ বেড়ে ডলার প্রতি 95.69 থেকে 95.34 এ গিয়ে দাঁড়িয়েছে। যা ভারতীয় বাজারে নতুন মাত্রা জুগিয়েছে বলাই যায়।

Leave a Comment