=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভিসা ছাড়াই শ্রীলঙ্কা ভ্রমণ, ভারতীয়দের জন্য নয়া সুবিধা চালু কলোম্বোর

সৌভিক মুখার্জী, কলকাতা: শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, এবার থেকে কোনও রকম ভিসা বা অতিরিক্ত খরচ ছাড়াই এই দ্বীপরাষ্ট্র ভ্রমণ করতে পারবে ভারতীয় পর্যটকরা (Sri Lanka Free Travel)। আজ অর্থাৎ ২৫ মে থেকেই ভারত সহ বিশ্বের মোট ৪০টি দেশের পর্যটকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৩০ দিনের ইলেকট্রিক ট্রাভেল অথোরাইজেশন বা ইটিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

দেশটির পর্যটন মন্ত্রক জানিয়েছে যে, এই নতুন নিয়মের ফলে পর্যটকদের ভ্রমণের খরচ একদিকে যেমন কমবে, ঠিক তেমনই আইনি জটিলতাও কমবে। আগে SAARC ভুক্ত দেশের নাগরিকদের ৩০ দিনের ডাবল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার (Visa) জন্য আনুমানিক ২০ মার্কিন ডলার দিতে হতো, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াত প্রায় ১৬০০ টাকা। এমনকি অন্যান্য দেশের পর্যটকদের ৫০ মার্কিন ডলার ফি দিতে হতো, যা এখন সম্পূর্ণ মুকুব হয়ে গিয়েছে।

কোন ৪০টি দেশ পড়ছে তালিকায়?

প্রসঙ্গত, ভারত ছাড়া শ্রীলঙ্কার এই নিখরচায় ভ্রমণের তালিকায় মোট ৩৯টি দেশ রয়েছে। আর সেই দেশগুলি হল নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, চিন, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, ইতালি, কাজাখস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি মালদ্বীপ, সেশেলস এবং সিঙ্গাপুরের সাথে এমনিতেই শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। তাই এই দেশগুলির নাগরিকদের ভ্রমণের আগে থেকেই অনলাইনে ইটিএ নিতে হবে। তারাও এই ফি মুকুবের সুবিধা পাবে।

তবে হ্যাঁ, বিনামূল্যে এই নতুন ভিসা পলিসি চালু হলেও বেশ কিছু নিয়ম জারি করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রথমত, যোগ্য দেশগুলির পর্যটকরা ৩০ দিনের জন্যই এই ভিসা পাবেন। ৩০ দিন মেয়াদের মধ্যে তারা চাইলে সর্বোচ্চ দু’বারও শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবে। দ্বিতীয়ত, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মালদ্বীপের নাগরিকরা এই ব্যবস্থার মাধ্যমে ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা পাবে। তৃতীয়ত, ৩০ দিনের বেশি থাকতে চাইলে প্রযোজ্য ফি দিয়ে পুনরায় ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা যাবে। এছাড়া ২৫ মে-র আগে যারা ইতিমধ্যে ইটিএ ফি জমা দিয়েছেন, তাদের কোনও টাকা ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন: হাওয়া দিলেই দুলছে, এবার ভাঙা হতে পারে লেকটাউনের ৭০ ফুটের মেসি মূর্তি

না বললেই নয়, হেলনি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণের প্রক্রিয়া এই সিদ্ধান্তের ফলে যে অনেকটাই সহজ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আগে ভারতের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকলেও শ্রীলঙ্কার বিমানবন্দরের লাইনে দাঁড়িয়ে অনেক ফর্মালিটি পূরণ করতে হতো। তবে এখন ভারতের পর্যটকরা নিজেদের বাড়ি বসেই অনলাইনে বিনামূল্যে ইটিএ করিয়ে নিতে পারবে। যার ফলে বিমানবন্দরে নেমে সরাসরি ইমিগ্রেশনের কাউন্টার পার হয়ে কোনও রকম ঝামেলা ছাড়া ঘুরে বেড়ানো যাবে।

Leave a Comment