=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বুধ থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গে! ঝেঁপে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এমনিতেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ তার উপর বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি যেন দম কেড়ে নিচ্ছে সাধারণের। জ্যৈষ্ঠের এই ভয়ংকর রূপ দেখে সকলের মনে এখন একটাই প্রশ্ন কবে বৃষ্টি হবে। আর এবার এই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আগামীকাল (Weather Tomorrow) বেশ কয়েক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, বুধবারের পর থেকেই এক ধাক্কায় বেশ খানিকটা কমতে চলেছে তাপমাত্রা। তার সঙ্গে দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহারে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে গিয়েছে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকতে চলেছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। এতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে হ্যাঁ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আশা করা যাচ্ছে আগামী বুধবার থেকে ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, আবহাওয়া উষ্ণ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বিকেলের দিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝড়। তবে বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকায় গরম ও অস্বস্তি থেকে আপাত রেহাই মিলতে পারে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: মনোজ আগারওয়ালের জায়গায় রাজ্যের নতুন CEO হলেন নীলম মীনা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, মঙ্গলবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তার পরে ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

Leave a Comment