=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“২০ ওভারে ২০০ করে গেইলের রেকর্ড গুঁড়িয়ে দেব!” হুঙ্কার বৈভব সূর্যবংশীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে কামাল দেখাচ্ছেন বিহারের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র 15 বছর বয়সী এই কিশোর যেভাবে ব্যাটিং করেন, দেখে একপ্রকার ঘাম ছুটে যায় তাবড় তাবড় বোলারদের। এবার সেই বৈভব, টি-টোয়েন্টিতে ডবল সেঞ্চুরির করার ইচ্ছে প্রকাশ করলেন। ভয়ডরহীন ক্রিকেটের নতুন স্রষ্ঠা জানিয়েছেন, ব্যাট চালিয়েই ক্রিস গেইলের রেকর্ড গুঁড়িয়ে দিতে চান তিনি। অনেকেই বলছেন, বৈভবের কাছে টি-টোয়েন্টি ক্রিকেটে 200 রান করাটা খুব একটা কষ্টকর হবে না।

গেইলের বিশেষ রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব

আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সর্বোচ্চ স্কোর রয়েছে ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইলের দখলে। এর আগে 2013 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক ম্যাচে একাই 66 বলে 175 রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙাই বৈভবের অন্যতম প্রধান লক্ষ্য। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে বিহারের ভূমিপুত্র জানিয়েছেন সেই কথা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনের সাথে কথা বলার সময় ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি 200 রান করতে চান। ভাঙতে চান ক্রিস গেইলের রেকর্ড।

বলাই বাহুল্য, যবে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছেন, ঠিক তবে থেকেই দাপট দেখিয়ে এসেছেন বৈভব সূর্যবংশী। মাত্র 35 বলে সেঞ্চুরি রেকর্ড রয়েছে যাঁর, সেই ছেলে ডবল সেঞ্চুরি করতে পারে এমনটা বিশ্বাস করেন ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট ভক্তরাও বৈভবের ব্যাটে 200 রানের ফুলঝুরি দেখতে মুখিয়ে রয়েছেন।

 

অবশ্যই পড়ুন: হিন্দু ধর্মকে ‘গন্দা’ বলেছিলেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের আইনজীবীর

সম্প্রতি বৈভব জানিয়েও দিয়েছেন নিজের আসন্ন ডবল সেঞ্চুরির পরিকল্পনার কথা। ভারতের বিস্ময় বালক বলেছিলেন, যেদিন কোনও ম্যাচে তিনি পুরো 20 ওভার পেয়ে যাবেন, ক্রিস গেইলের 175 রানের রেকর্ড ভেঙে যাবে সেদিন। বৈভবের কথায়, “যদি কোনও একটা ম্যাচে পুরো 20 ওভার জুড়ে খেলতে পারি তাহলে 175 রানের রেকর্ড ভেঙে দিতে পারব আশা করি। আমি শুধু সাধারণ ছন্দে খেলা চালিয়ে যেতে চাই।”

Leave a Comment