=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি, শত্রু বিনাশে আরও ১১৪টি রাফলে কিনছে ভারত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সূত্র মারফত খবর, চিনে পঞ্চম প্রজন্মের এফ-35 স্টেলথ যুদ্ধবিমানে প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তান সেনা (Pakistan Army)। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধবিমান রাডারে ধরা পড়ে না! শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই শক্তিশালী পঞ্চম প্রজন্মের বিমান কিনবে পাকিস্তান। যা এক কথায় ভারতের জন্য দুশ্চিন্তার। মূলত সে কারণে এবার, তড়িঘড়ি 114টি বিমান কেনার প্রস্তুতি নিচ্ছে নয়া দিল্লি (India Rafale Deal)। কয়েকটি সূত্রের দাবি, ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেদের পুরোপুরি তৈরি রাখতে নতুন আরও 114টি রাফালে কেনার লক্ষ্যে প্রয়োজনীয় লেটার অফ রিকোয়েস্ট চূড়ান্ত হয়েছে।

ফ্রান্স থেকে ভারতে আসবে নতুন নতুন রাফালে

এমনিতেই পাকিস্তানের সাথে চিরকালের রেষারেষি ভারতের। পশ্চিমের এই প্রতিবেশী নানান ভাবে ভারতে জঙ্গি হামলা চালাতে সন্ত্রাসবাদীদের সাহায্য করে আসছে! সেই অভিযোগ উঠেছে বহুবার। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কাপুরুষের মতো লড়াইয়ের ময়দানে নেমে পড়ে পাকিস্তান। পরে আবার বেধড়ক পেটানি খেয়ে যুদ্ধবিরতির আবেদনও জানায় তারা। এবার সেই পাকিস্তানই চিনের পঞ্চম প্রজন্মের শক্তিশালী এফ-35 যুদ্ধবিমান কিনবে জেনে নিজেদের আকাশ প্রতিরক্ষাকে সবদিক থেকে আঁটসাঁট করে রাখতে চাইছে ভারত।

সেই মর্মে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে 114টি রাফালে কেনার বিষয়ে অনুরোধপত্র ফ্রান্সকে পাঠাবে নয়া দিল্লি। সূত্রের খবর, ফ্রান্সের কাছ থেকে 114টি নতুন রাফালে যুদ্ধবিমান কেনার জন্য 3 লাখ 25 হাজার কোটি টাকার চুক্তি হতে পারে। আর সেটা বাস্তবায়িত হলে স্বাধীনতার পর ভারতের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি হবে এই রাফালে চুক্তি। জানা যাচ্ছে, আপাতত প্রস্তাবিত প্রকল্পের মূল্যায়ন করেছে প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন সামরিক সরঞ্জাম ক্রয় পর্ষদ। তাদের তরফে পাওয়া গিয়েছে ছাড়পত্র। এরপর প্রতিরক্ষা অধিগ্রহণ পর্ষদ অনুমোদন দেওয়ায় আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র চূড়ান্ত হয়েছে। সেটা শীঘ্রই পাঠানো হবে ফ্রান্সে।

রাফালে যুদ্ধবিমানে রাখতে হবে দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম

আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার পাশাপাশি দেশীয় সরঞ্জামের প্রতিও বিশেষ গুরুত্ব রয়েছে নয়া দিল্লির। সেজন্যই বড় চুক্তির আগে ফ্রান্সকে বিশেষ শর্ত দিয়েছে নয়া দিল্লি। সূত্রের খবর, ফ্রান্স যে রাফালে যুদ্ধবিমানগুলি ভারতের জন্য তৈরি করবে তাতে অন্তত 50 শতাংশ দেশীয় যন্ত্রাংশ এবং সরঞ্জাম ব্যবহার করতে হবে। এক কথায়, বিমানের ইলেকট্রনিক্স থেকে শুরু করে রাডার এমনকি অস্ত্রতেও থাকবে মেক ইন ইন্ডিয়ার আধিপত্য।

অবশ্যই পড়ুন: হিন্দু ধর্মকে ‘গন্দা’ বলার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে FIR আইনজীবীর

শোনা যাচ্ছে, ভারতের তরফে দেওয়া শর্ত ফ্রান্স যদি মেনে নেয় তবেই স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি বা মেগা ডিফেন্স ডিল স্বাক্ষরিত হতে পারে। আর সেটা হলে চুক্তি মেনে 114টি নতুন রাফালের মধ্যে 24টি যুদ্ধবিমান ফ্রান্স থেকে তৈরি হয়ে ভারতে আসবে। এছাড়া বাকি 90টি যুদ্ধবিমান তৈরি করতে হবে ভারতের মাটিতেই। এখন দেখার ভারতের এই শর্ত ফ্রান্স রাখে কিনা।

Leave a Comment