=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উত্তর হাওড়ার পর সাঁকরাইল, তোলাবাজ তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ

সৌভিক মুখার্জী, সাঁকরাইল: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে তৃণমূলের (Trinamool Congress) কর্মচারীদের। দিনের পর দিন তৃণমূল কাউন্সিলর, নেতা-নেত্রীরা তো গ্রেফতার হচ্ছেই, তবে এরই মধ্যে আবার কাউকে ন্যাড়া করে, কাউকে বা শুধু হাফপ্যান্ট, স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে, যা নিয়ে খিল্লির রব উঠছে রাজ্যের রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। সেই সূত্রে এবার সাঁকরাইলের (Sankrail) তৃণমূলের যুবনেতা ওরফে অস্থায়ী হোমগার্ড সানি মোল্লাকে প্রকাশ্য রাস্তায় স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ।

সাঁকরাইলে মাথা হেঁট তৃণমূল যুব নেতার

আসলে গতকাল সাঁকরাইলের তৃণমূলের যুব নেতা সানি মোল্লাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, সে অস্থায়ী হোমগার্ড হিসেবে পরিচিত এবং নিজেকে পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াত। আর আজ সকালে হাফপ্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরিয়ে তাঁর কোমরে দড়ি বেঁধে পুলিশ গোটা এলাকায় ঘোরাচ্ছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ ছিল। পুলিশ পরিচয় দিয়েই বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করত ওই যুবক। এমনকি বিধায়িকার অনুগামী হিসেবে পরিচিত ছিল সানি মোল্লা।

প্রসঙ্গত, শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক প্রশাসনিক ব্যবস্থা পদক্ষেপ নিচ্ছেন। তিনি প্রথমেই বলেছিলেন যে, শাসকের আইন নয়, বরং আইনের শাসন চলবে। আর সেই মতোই তোলাবাজ থেকে শুরু করে যারা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালাবদলের পরেই বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। সেই মতোই নিজেকে পুলিশ অফিসার বলে দাপিয়ে বেড়ানো এই তৃণমূলের যুব নেতাকে এহেন পরিণতি করেছে রাজ্য পুলিশ।

আরও পড়ুন: মাঝ আকাশেই থমকে গেল গন্ডোলা, আটকে পড়লেন ৩০০ জন পর্যটক

সবথেকে বড় ব্যাপার, গতকাল অর্থাৎ রবিবার সকালেও উত্তর হাওড়ায় এরকম দৃশ্য দেখা যায়। ন্যাড়া মাথা, সাদা গেঞ্জি এবং অন্তর্বাস পরিয়েই কুখ্যাত ‘ডন’ খ্যাত আকাশ সিংকে ঘোরানো হয়েছে হাওড়ায়। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক এবং অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে বলেই খবর। এমনকি তাঁর নামে নাকি স্থানীয় বাসিন্দারা কাঁপতেন। তবে রাজ্যে ক্ষমতায় পালাবদলের পরেই মাতাঁর থা মুড়িয়ে গেঞ্জি আর অন্তর্বাস পরিয়ে উত্তর হাওড়ার রাজপথে ঘোরানো হয়েছে, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Leave a Comment