=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চালু হল ‘যুবশক্তি’-র অফিসিয়াল পোর্টাল! করা যাচ্ছে আবেদনও?

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই তারা একের পর এক প্রতিশ্রুতি পালন করছে। ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চালানো যুবসাথী প্রকল্পের ভাতা দ্বিগুণ করে যুবশক্তি নামে নতুন প্রকল্প (Yuva Shakti Scheme) চালানো হবে, এবং সেখানে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হবে। এবার তারই অফিশিয়াল পোর্টাল চালু হল। কিন্তু কবে থেকে করা যাবে আবেদন?

যুবশক্তির অফিসিয়াল পোর্টাল চালু?

আসলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবসাথী প্রকল্প চালু করেছিলেন, যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করা হত। তবে নতুন সরকার সেই প্রকল্পের নাম বদলে যুবশক্তি রেখেছেন, এবং সেখানে ৩০০০ টাকা করে সহযোগিতা করা হবে। আসলে আগে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটিকেই সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে, এবং সেখানে এই প্রকল্পে আবেদনের বিস্তারিত যোগ্যতা তুলে ধরা হয়েছে।

অফিসিয়াল পোর্টাল খুললে আমরা দেখতে পাবো, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট বলে চারটি সেগমেন্ট রয়েছে। তবে অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করলে দেখাচ্ছে, বাংলার যুবসাথী পোর্টাল যেখানে আপাতত আবেদন বন্ধ রয়েছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ, যুবসাথী প্রকল্পে যে আবেদন চলছিল সেই স্ট্যাটাসই এখানে দেখাচ্ছে। এখনও পর্যন্ত আপডেট করা হয়নি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে বাংলার যুবসাথী প্রকল্পে কী কী ডকুমেন্ট আপলোড করতে হতো সেগুলোই দেখাচ্ছে। আসলে শুধুমাত্র ওয়েবসাইটটির হোমপেজটি পরিবর্তন করা হয়েছে। এখনও ভিতরে আপডেট করা হয়নি।

আরও পড়ুন: দুয়ারে রেশন পরিষেবায় ভোগান্তি! তুলে দেওয়ার দাবিতে সরব রেশন ডিলাররা

অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই এই পোর্টালটিকে আপডেট করে নতুন যারা আবেদন যোগ্য, তাদের আবেদনের সুযোগ করে দেওয়া হবে এবং তারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনও কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, এই প্রকল্পের বিস্তারিত কার্যপদ্ধতি আগামী জুন মাস থেকে শুরু হবে, এবং জুন বা জুলাই মাস থেকেই বেকার যুবক যুবতীদের প্রতি মাসে অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে।

Leave a Comment