=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যা পারেনি কেউ, IPL-এ সেটাই করে দেখালেন বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দু-একটা ম্যাচে ব্যর্থতা ধরা দিলেও তা পুষিয়ে নিয়েছেন ভারতীয় মহাতারকা। এবার তিনি গড়লেন এক অনবদ্য রেকর্ড। গতকাল অর্থাৎ সোমবার, গুজরাতকে একেবারে নাকানি চোবানি খাইয়ে 92 রানের বিরাট ব্যবধানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচেই 43 রান করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম বা একমাত্র ক্রিকেটার হয়ে উঠলেন বিরাট কোহলি। কিন্তু কী এমন করেছেন ভারতীয় ক্রিকেটার?

IPL 2026 এর একমাত্র ক্রিকেটার হয়ে উঠলেন বিরাট কোহলি

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ঝোড়ো ব্যাট চালিয়েছিলেন বিরাট কোহলি। এদিন 25 বল খেলে 43 রান করেন বিরাট। পাঁচটি চার এবং একটি ছয় সহযোগে এই রান করেছিলেন ভারতীয় মহাতারকা। তাতেই কোথাও না কোথাও গিয়ে গুটিয়ে গেল প্রতিপক্ষ। তবে এ দিন গুজরাতকে হারানোর পাশাপাশি নিজের খাতায় অতিরিক্ত সংখ্যা যোগ করে বড় কৃতিত্ব গড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

গতকালের ম্যাচে নিজের দুর্দান্ত ইনিংসের হাত ধরে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিলিয়ে টানা চার সিজনে 600 রান সম্পূর্ণকারী প্রথম বা একমাত্র ব্যাটসম্যান হয়ে উঠলেন বিরাট কোহলি। তবে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় ক্রিকেটার। বলাই বাহুল্য, এর আগে 2013 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করে 2016, 2023, 2024, 2025 IPL এও 600 রান পূর্ণ করেছিলেন রোহিত শর্মার বন্ধু।

অবশ্যই পড়ুন: ঝুলেছিল ৩ বছর, চিংড়িঘাটার পর মেট্রোর আরও এক কাজে অনুমতি দিল কলকাতা পুলিশ

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এক সিজেনে 600 রান করার দৌড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেএল রাহুল। এই তারকা ব্যাটসম্যান মোট চারটি IPL সিজনে 600 রান করে নজির গড়েছেন। তবে এ বছর তাঁর ব্যাট থেকে 593 রান এসেছে। অর্থাৎ মাত্র 7 রানের জন্য 600 এর মাইলফলক ছুঁতে পারেননি ভারতীয় তারকা।

Leave a Comment