=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে তৈরি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের অনুমান। ফের একবার নতুন করে বঙ্গোপসাগরের বুকে তৈরি হল গভীর নিম্নচাপ। যার জেরে প্রবল বৃষ্টি ধেয়ে আসছে বাংলার দিকে তাক করে। দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশে স্পষ্টভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ঘণ্টায় আট কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। জানা যাচ্ছে, এটি আগামী ঘণ্টায় আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম অগ্রসর হবে। সব মিলিয়ে আজ মঙ্গলবার প্রবল দুর্যোগ নামবে সমগ্র বাংলাজুড়ে।

  1. দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

এবার বুধবারের আবহাওয়া প্রসঙ্গে জানা যাক। এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদীয়া, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। এদিন আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন সতর্কতা জারি করা হয়নি। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে।

 

 

 

Leave a Comment