=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বহিরাগত সংস্থার দাপাদাপি নয়, ফিরছে রাজ্য লটারি! সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও ফিরতে পারে পশ্চিমবঙ্গ লটারি (State Lottery)। শোনা যাচ্ছে, আগামী 22 জুন বিধানসভায় নতুন বাজেট পেশ করার পরেই রাজ্য লটারি ফিরিয়ে আনার প্রস্তাব রাখতে পারে সরকার। সেই মর্মে ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরকে নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর একেবারে স্পষ্ট দাবি, বাইরের রাজ্যের সংস্থা এ রাজ্যে এসে দেদার লটারি ব্যবসা চালাচ্ছে। এতে আখেরে রাজ্যের কোষাগারের ক্ষতি হচ্ছে। বাইরের রাজ্য সুবিধা নিয়ে চলে যাবে আর বাংলা মার খাবে? রাজ্যের লটারি কেন চলবে না?

কেন বন্ধ হয়েছিল রাজ্য লটারি?

একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গে রমরমিয়া চলত বঙ্গলক্ষ্মী সুপার থেকে শুরু করে বঙ্গভূমি সুপার লটারিগুলি। এর আগে রাজ্য সরকারের হাত ধরেই সাপ্তাহিক লটারির আয়োজন হতো। প্রত্যেক সপ্তাহে 12টি বঙ্গলক্ষী সুপার, 12টি বঙ্গভূমি সুপার এবং 24টি বঙ্গলক্ষী মিলিয়ে 48টি লটারির খেলা হতো। এই সময় সাপ্তাহিক লটারি টিকিটের দাম ছিল 2 টাকা থেকে 5 টাকার মধ্যে। যেখানে বাম্পার টিকিটের দাম ছিল 10 টাকা। সরকারি তথ্য অনুযায়ী, এর আগে এই রাজ্য লটারি বিক্রি করে ভাল পরিমাণ রাজস্ব তুলতো সরকার।

একটা সময় বছরে 66 কোটি টাকার লটারি বিক্রি করে 17 কোটি 81 লাখেরও বেশি রাজস্ব আয় হতো রাজ্য সরকারের। 2018-19 সাল নাগাদ হাজার কোটি টাকার বেশি লটারি বিক্রি করে 223 কোটি টাকার আদর্শ তুলেছিল সরকার। যেখানে 2019-20 বছরে সরকারের রাজস্ব আয় হয়েছিল 300 কোটি টাকা। স্বাভাবিকভাবেই এত বিপুল রাজস্ব আয়ের ফলে এই লটারি চালু থাকার কথা ছিল।

অবশ্যই পড়ুন: TET প্রার্থীদের জন্য সুখবর! ১ বছর সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

তবে কিছু অজানা কারণে 2020 সালের মার্চ মাসের পর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি ব্র্যান্ড বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা হলেও তাতে কাজের কাজ হয়নি। এর ফলে বন্ধ হয়ে গিয়েছিল এই লটারি। এর ফলে বেসরকারি সংস্থা অর্থাৎ ডিয়ার লটারি রাজ্যে রমরমিয়ে ব্যবসা করতে থাকে। কিন্তু এবার সরকারের রাজস্ব আয় নিশ্চিত করতেই পুনরায় রাজ্য লটারি ফিরিয়ে আনতে পারেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment