=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রিজ ভেঙে মৃত্যু, ফের ময়দানে অভিষেক….! আজকের সেরা ১০ খবর (২৯ মে)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ মে, শুক্রবার। ব্রিজ ভেঙে মৃত্যু, ফের ময়দানে অভিষেক, তৃণমূল নেতার দোকান থেকে উদ্ধার সরকারি সামগ্রী, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মায়াপুর থেকে দীঘা সরকারি বাস চালু

এবার মায়াপুর থেকে দীঘা সরকারি বাস চালু হল। এই পরিষেবা চালু করেছে এসবিএসটিসি। অনেকের দাবি ছিল যে, মায়াপুর ইসকন এবং সমুদ্র একসঙ্গে দর্শন করার। সেই কারণেই এই বাস চালু করা হয়েছে, যেটি মায়াপুর থেকে সকাল ৬:৩০ মিনিটে ছাড়বে, আর দীঘা পৌঁছবে দুপুর ২ টোয়। অন্যদিকে দীঘা থেকে ছাড়বে সকাল ৮ টা নাগাদ। আর বিকালে ৩:৩০ মিনিট নাগাদ মায়াপুর পৌঁছবে। আগামী ১ জুন থেকে এই বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) সুজিত বসুর গ্রেফতারি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। তবে এবার তাঁকে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে, এখনই কোনও অন্তবর্তী রেহাই দেওয়া হচ্ছে না। গ্রেফতারি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবেই আদালত জমা দিতে হবে। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, বিষয়টি বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। সেই কারণে নিয়মিত বেঞ্চে মামলার শুনানি হবে। এমনকি গ্রেফতারি নিয়ে ইডির কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) সাগরে তৃণমূল নেতার দোকান থেকে উদ্ধার বিপুল সরকারি সামগ্রী

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতাদের একের পর এক কুকীর্তি সামনে আসছে। এবার তৃণমূল নেতার দোকান ও পার্টি অফিস থেকে উদ্ধার হল ত্রিপল সহ সরকারি সামগ্রী। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে। জানা গিয়েছে, তৃণমূল কর্মী ভবতি মাইতির দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযোগ, সাগরের ৬৫ নম্বর বুথের বুথ সভাপতি দেবাশীষ মাইতি গায়ের জোরেই অবৈধভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ওই দোকানে মজুদ করে রেখেছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) তিলজলায় এখনই ভাঙা যাবে না বহুতল, নির্দেশ হাইকোর্টের

আপাতত তিলজলার বেআইনি নির্মাণ ভাঙা যাবে না। শুক্রবার শুনানিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে। আসলে গত ১২ মে তফসিয়ার একটি বহুতলে দোতলায় চামড়ার কারখানায় আগুন লেগেছিল। সেখানে দুজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি নির্মাণ ভাঙতে বলেন। এমনকি সেখানে বুলডোজার দিয়ে একাধিক নির্মাণ ভেঙে ফেলা হয়। কিন্তু সিপিআইএম প্রার্থীরা সেখানে আন্দোলন করে এবং মামলা দায়ের করা হয়। আর সেই মামলার রায়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) প্রতিটি গার্লস স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা রাজ্যের

এবার মেয়েদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই রাজ্যের স্কুলগুলোতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষ করে ঋতুস্রাবের সময় মেয়েরা যাতে কোনও ধরনের সমস্যা ছাড়াই স্বাভাবিকভাবে স্কুলে আসতে পারে, তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনকি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বিজেপি সরকার বাংলার মা-বোনদের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমরা কর্মস্থল, স্কুল, কলেজে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিত্যদিনের স্বাচ্ছন্দের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) হোল্ডিং সেন্টারে আটক ৩৮৬ বাংলাদেশি

অনুপ্রবেশ রুখার জন্য চালু হয়েছে হোল্ডিং সেন্টার। আর সেখানেই ৩৮৬ জন আটক পড়েছেন। ক্ষমতার পালাবদল হতেই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের একেবারে বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে, বর্তমানে মোট ৩৮৬ জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রেখেছে রাজ্যের পুলিশ। তবে সবথেকে বেশি আটক রয়েছে বসিরহাটে। সেখানে সংখ্যা ঠেকেছে একেবারে ৩৩৫ জন। তাদেরকে বসিরহাটের তেঁতুলিয়া পাথরশাঠি, চারঘাট ফ্লাড সেন্টার এবং মিডিয়া সুবাসনগর ফ্লাড সেন্টারে রাখা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদে ১৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) TET প্রার্থীদের ১ বছর সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

টেট প্রার্থীদের জন্য বড় সুখবর দিল দেশের সর্বোচ্চ আদালত। যোগ্যতা অর্জন না করতে পারা শিক্ষকদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার পুনরায় সমীক্ষা পিটিশনগুলো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এমনকি টেট পরীক্ষায় পাশের সময়সীমা এক ধাক্কায় দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। আসলে আগে বলা হয়েছিল, ২০১০ সালের আগে নিযুক্তদের দুই বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক করতে হবে। যদিও সময় আরও এক বছর বাড়িয়ে তিন বছর করে দেওয়া হয়েছে। এতে সাময়িকভাবে হলেও শিক্ষকরা যে স্বস্তি পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শনিবার থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু অভিষেকের

ভোটের পর প্রথমবার মাঠে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে নেমে ফের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন তিনি এমনটাই খবর। এমনকি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। শনিবার থেকেই তাঁর কর্মসূচি শুরু হতে চলেছে। আগামীকাল সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন তিনি। সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী সঞ্জয় কর্মকার ও বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন। তারপরেই একের পর এক কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) শেষ হল দক্ষিণেশ্বর মেট্রোর ৩ বছরের কাজ

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক প্রকল্পের গতি পাচ্ছে। কলকাতা মেট্রো রেল লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে এবার বড় বদল করা হল। জানা গিয়েছে, ইস্পাত সরিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনের অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানো হয়েছে। টানা তিন বছর বা তার বেশি সময় ধরে দুই দফায় কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কাজ চলছিল। বিশেষ করে পর্যায়ক্রমিকভাবে প্রতিদিন ২০০ মিটার করে মেট্রোর থার্ড রেল বদলের কাজ করেছিলেন ইঞ্জিনিয়াররা। আর এতে ৮৪ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ অপচয় বন্ধ হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) উত্তরপ্রদেশে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মৃত অন্তত ৫

মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। রাজ্যের হামিরপুরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নির্মীয়মান একটি ব্রিজ। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। আসলে তীব্র ঝড়ের কারণে নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়ার কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় শ্রমিকরা। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বেথুয়া নদীর উপর নির্মাণাধীন সেতুটির একটি বিরাট অংশ ধ্বসে পড়ে। আর তার নিচে কয়েকজন শ্রমিক ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে সেতুর কাজ শুরু করতেন। কিন্তু দুর্ঘটনায় সবকিছুই শেষ হয়ে যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment