=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জুন থেকেই রাজ্যে ১০% বাড়ছে বিদ্যুতের বিল, জারি বিজ্ঞপ্তি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেট্রোল, ডিজেল এবং LPG-র পর এবার বাড়তে চলেছে বিদ্যুতের খরচ (Electric Bill Hike)। ইতিমধ্যেই উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বিদ্যুতের খরচ বৃদ্ধির কথা জানিয়েছে। UPPCL শনিবার বলেছে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাড়তে চলেছে বিদ্যুতের খরচও। এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, গোটা উত্তর প্রদেশ জুড়ে 10 শতাংশ বিদ্যুতের খরচ বাড়ানো হতে পারে আগামী জুন মাস থেকেই।

জ্বালানির খরচ বাড়ায় বাড়বে বিদ্যুতের বিলও

ওই বিজ্ঞপ্তিতে রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান প্রকৌশলী পঙ্কজ সাক্সেনা জানিয়েছেন, গত বছরের 26 মার্চ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তর প্রদেশ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন মাল্টি ইয়ার ট্যারিফ কাঠামোর অধীনে বিদ্যুৎ বিতরণের জন্য নতুন প্রবিধান জারি করেছে। সেই বিধান বা নিয়মের অধীনে, বিতরণ সংস্থাগুলির পরিচালিত জ্বালানি এবং বিদ্যুতের খরচ বাড়ার কারণে সাধারণ মানুষকেও বিদ্যুতের বিলে অতিরিক্ত অর্থ চোকাতে হবে।

আইন অনুযায়ী, তিন মাস বিলম্বের পর নির্দিষ্ট একটি মাসে অতিরিক্ত বিদ্যুৎ ক্রয় এবং সংক্রমণ ব্যয় (Transmission Cost) তোলা হয়। এর অর্থ 2026 সালের মার্চ মাসে অতিরিক্ত ব্যয় 2026 এরই জুনে মিটিয়ে দিতে হবে উপভোক্তাদের। এমনটাই জানালেন পঙ্কজ সাক্সেনা। তিনি এও জানালেন, “2026 সালের মার্চের জন্য 2025 এর 16 (4) ধারা মেনে সারচার্জ 10 শতাংশ ধার্য করা হচ্ছে। সেটাই জুন মাসের বিদ্যুৎ বিলের সাথে পরিশোধ করতে হবে।”

উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড একেবারে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী এবং আইন মেনে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করার নির্দেশ দিয়েছে। একই সাথে ধনী-দরিদ্র নির্বিশেষে উত্তরপ্রদেশের সমস্ত বাসিন্দাকে বিদ্যুতের বিলে ধার্য হওয়া অতিরিক্ত অর্থ দ্রুততার সাথে মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

অবশ্যই পড়ুন: ভারতেও হবে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার, আম্বানির Hotstar নয়! এই কোম্পানি করছে চুক্তি

উল্লেখ্য, ইরান যুদ্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে অপরিশোধিত তেলের বাজার। যার কারণে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। দেশে পরপর দুই দফায় এই দুই জ্বালানি তেলের দাম বেড়েছে। তাতে পকেট পুড়ছে আমজনতার।

Leave a Comment