=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্কুলছাত্রীদের মাসে ৩ দিন পিরিয়ড লিভ! ঋতুস্রাব মর্যাদা প্রকল্প চালু করছে রাজ্য সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: কেরালায় সদ্য সরকার পরিবর্তন হয়েছে (Government of Kerala)। ক্ষমতায় এসেছে কংগ্রেস জোট ইউডিএফ। এই রাজ্যটি শিক্ষা ব্যবস্থার দিক থেকে সব সময় এগিয়ে থাকে। আর এবার ছাত্রীদের কথা মাথায় রেখে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নতুন সরকার। হ্যাঁ, দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে এবার স্কুলছাত্রীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে প্রতি মাসে ৩ দিন পিরিয়ড লিভের ঘোষণা করা হয়েছে। এমনকি পড়াশোনার গুরুত্ব মাথায় রেখে শনি ও রবিবার বিশেষ ক্যাচ-আপ ক্লাসের ঘোষণাও করা হয়েছে।

ঐতিহাসিক সিদ্ধান্ত কেরালা সরকারের

নতুন ইউডিএফ সরকারের নীতি নির্ধারণী ভাষণে এবার নারীদের সুরক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীসানের এর নেতৃত্বাধীন সরকার এই বিষয়গুলি পর্যালোচনা করার পর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর নিজেই খতিয়ান পেশ করেছেন। রাজ্যপাল জানিয়েছেন যে, রাজ্যের প্রতিটি মেয়েদের প্রতি সরকারের দায়বদ্ধতা গভীর। সেই লক্ষ্যেই এবার ঋতুস্রাব মর্যাদা প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এর মূল উদ্দেশ্য হল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আর পাবলিক প্লেসগুলিতে মহিলাদের জন্য সম্পূর্ণ সুরক্ষিত ব্যবস্থা করা।

রাজ্যপালের আরও সংযোজন, আমাদের সরকার ছাত্রীদের জন্য মাসে তিন দিন ঋতুস্রাবকালীন ছুটির কথা ভাবছে। আর সেই ছুটি যাতে মুকুব দেওয়া যায়, তার জন্য শনি ও রবিবার অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কোনও ভাবে পিছিয়ে না পড়ে ছাত্রীরা। এমনকি রাজ্যের বড় বড় শহরগুলোতে মহিলাদের জন্য উন্নত আর পরিচ্ছন্ন পাবলিক শৌচাগার তৈরি করা হবে। আর নারী সুরক্ষার জন্য সমস্ত জায়গায় স্যানিটারি ন্যাপকিন, জুতো বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: এবার মমতার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ দায়ের থানায়

এদিকে স্কুল ছাত্রীদের পাশাপাশি রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোটি কোটি মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করেছে রাজ্য সরকার। সামাজিক সুরক্ষায় এবার মেয়েদের কোনও কমতি রাখতে চাইছে না রাজ্যটি। জানা গিয়েছে, এই শ্রমজীবী মহিলাদের এবার থেকে পূর্ণাঙ্গ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এছাড়াও তাদের বিশেষ সুযোগ-সুবিধা এবং ভাতার বন্দোবস্তও করছে সরকার। রাজ্য সরকারের একটাই লক্ষ্য—নারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং মহিলাবান্ধব রাজ্য হিসেবে কেরালাকে গড়ে তোলা। এমনকি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যটির ইউডিএফ নেতৃত্বাধীন সরকার।

Leave a Comment