=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভিয়েতনামের সাথে মেগা ব্রহ্মোস চুক্তি ভারতের, লাইনে ইন্দোনেশিয়াও

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বিশ্ব মঞ্চে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আর সামরিক শক্তি আরও বৃদ্ধি পেল। ফিলিপিন্সের পর দক্ষিণ চিন সাগরে বেজিং-র একচেটিয়া দাপট রুখার জন্য ভিয়েতনামের হাতে বিশ্বের অন্যতম দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস তুলে দেওয়ার চুক্তি করে ফেলল ভারত (India Vietnam BrahMos Deal)। সিঙ্গাপুরে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার এই তথ্য প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি ইন্দোনেশিয়ার সঙ্গেও ব্রহ্মোস বিক্রির দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মোস চুক্তি

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভিয়েতনামের সঙ্গে ভারতের এই চুক্তিটির আর্থিক মূল্য আনুমানিক ৫৮০০ কোটি টাকা। এই চুক্তির আওতায় ভিয়েতনামকে বেশ কিছু সুবিধা দেবে ভারত। প্রথমত, সমুদ্র সীমান্তে কড়া নজরদারি এবং সুরক্ষার জন্য ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্রের একটি বড় প্রাথমিক স্টক এবং যুদ্ধকালীন লজিস্টিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ভিয়েতনামের সেনা ও নৌ-বাহিনীকে আধুনিক ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে পরিচালনার জন্য ভারতীয় বিশেষজ্ঞদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। আর প্রথম দফায় এই সফল চুক্তির পর আগামী দিন ভারতের কাছ থেকে যুদ্ধ বিমান ক্ষেত্রে আরও ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হতে পারে।

দক্ষিণ চিন সাগরের নিরাপত্তার জন্য বিরাট পদক্ষেপ

এদিকে দক্ষিণ চিন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একচেটিয়া আধিপত্য বিস্তার ও প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখানোর রণকৌশলের বিরুদ্ধে ভারতের এই রপ্তানি অত্যন্ত শক্তিশালী হতে চলেছে বলেই মনে করছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা। দক্ষিণ চিন সাগরের জলসীমা নিয়ে চিন এবং ভিয়েতনামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিয়েতনামের উপকূলে ব্রহ্মোসের মতো ক্ষেপণাস্ত্র মোতায়েন সরাসরি চিনের রণতরির জন্য বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি ২০২২ সালে প্রায় ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি করে ব্রহ্মোস কেনা প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে ইতিহাস গড়ে ফেলেছিল ফিলিপিন্স। আর এবার ভিয়েতনামের সংযোজন এবং ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা দক্ষিণ-পূর্ব এশিয়াকে যে আরও শক্তিশালী করে তুলল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: নতুন নৌপ্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারত

না বললেই নয়, ভারত এবং রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের সবথেকে সফল আর নির্ভুল ক্ষেপণাস্ত্র হিসেবেই মনে করা হয়। এটি শব্দের থেকে প্রায় তিনগুণ গতিবেগে লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে। আর এর গতি এতটাই বেশি যে, কোনও আধুনিক রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ধ্বংস করা অসম্ভব।

Leave a Comment