=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রয়েছে একগুচ্ছ গুরুতর অভিযোগ, গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই জেলে যাচ্ছেন তৃণমূলের একের পর এক প্রাক্তন নেতা-মন্ত্রীরা! এবার সেই তালিকায় জুড়ে গেল চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Mazumdar) নাম। সূত্রের খবর, একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। জানা যাচ্ছে, 2021 সালের পর চুঁচুড়ায় বিজেপি কর্মীদের উপর হামলা এবং হিংসার ঘটনায় নেতৃত্ব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তৃণমূলের এই দাপুটে নেতার বিরুদ্ধে।

তৃণমূল নেতা গ্রেফতার হতেই স্বস্তিতে এলাকাবাসী!

2021 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর তারপরেই ভোট পরবর্তী হিংসা কাকে বলে একেবারে অক্ষরে অক্ষরে বুঝে গিয়েছিলেন রাজ্যবাসী! 2022 সাল নাগাদ হুগলির চুঁচুড়ায় বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে এই অসিত মজুমদারের বিরুদ্ধে। তৃণমূলের এই প্রবীণ নেতা নাকি প্রায়শই বিজেপি কর্মীদের উপর হামলায় নেতৃত্ব দিতেন।

শুধু তাই নয়, তৃণমূলের এই বরিষ্ঠ নেতা তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বেআইনিভাবে বিজেপি কর্মীদের গ্রেফতারির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এবার সেই অসিত মজুমদারকে পাকড়াও করল পুলিশ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই একপ্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চুঁচুড়ার বাসিন্দারা! স্থানীয়দের দাবি, অসিত মজুমদার গ্রেফতার হওয়ায় এবার এলাকায় তৃণমূলের সন্ত্রাস এবং দাপট কমবে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অসিত মজুমদারের গ্রেফতারির পর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এলাকাবাসী।

অবশ্যই পড়ুন: দমদম স্টেশনে বুলডোজার অ্যাকশন রেলের, গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক দোকান

প্রসঙ্গত, তৃণমূলের বরিষ্ঠ নেতা অসিত মজুমদারের গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে যাতে চুঁচুড়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য চুঁচুড়ার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও অসিত মজুমদারের বাড়ি এবং তার পাশের এলাকাগুলিকেও কড়া নজরে রেখেছেন পুলিশকর্মীরা। স্থানীয় বিজেপি সমর্থকরা যাতে ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেতার বাড়িতে হামলা না চালান সেদিকেও নজর রাখা হচ্ছে।

Leave a Comment