=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

RCB জিততেই ড্যান্স ফ্লোর মাতালেন বিরাট, অনুষ্কা! দেখুন সেই ভিডিও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 18টা বছর পেরিয়ে প্রথমবারের মতো 2025 এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ চেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কে জানতো সেই RCB-ই 2026 এ এসেও কাপ নেবে? অনেকে যেটা ভাবতে পারেননি সেটাই করে দেখিয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাতের ঘরের মাঠে দাঁড়িয়ে রবিবার ফাইনাল জিতে নেয় চ্যাম্পিয়নরা। আর এই সাফল্যে সবচেয়ে বড় অবদান ছিল কোহলির। এদিন বিরাট যেভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। তাতে শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার পরেই ড্যান্স ফ্লোরে আগুন ঝরালেন বিরাট এবং অনুষ্কা।

RCB জিততেই আনন্দে আত্মহারা বিরাট-অনুষ্কা

গত বছরের ছবিটা মনে আছে সকলের। RCB প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতেই মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন বিরাট কোহলি। নিজের আবেগ ধরে রাখতে পারেননি খেলোয়াড়। তবে এ বছরের জয়টা যেন বিরাটের কাছে প্রত্যাশিত ছিল। তাই তো চোখে জল নয় বরং মুখে এক গাল হাসি নিয়েই দলের সাথে সেলিব্রেশনে মেতে উঠলেন ভারতীয় মহাতারকা। বিশেষ করে দলের জয় নিশ্চিত করতেই স্ত্রী অনুষ্কার সাথে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল কোহলিকে। ড্যান্স ফ্লোরে একসাথে পা মেলালেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়েই নাচছেন কোহলি। অনুষ্কাও বিরাটের সাথে পায়ে পা মেলাচ্ছেন। এই সময় প্রত্যেক প্লেয়ারের পরিবারের সদস্যরাই দলের জয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন। তবে এই সময় বিশেষ করে কোহলিকে দেখা গেল একেবারে অন্য ফর্মে। পরনে হাফ প্যান্ট এবং টিশার্ট গায়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন কোহলি।

 

অবশ্যই পড়ুন: ফাইনালে হেরেই বিপদের মুখে গুজরাত দল, শুভমনদের বাসে লাগল আগুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে আপলোড হওয়া ভিডিওতে বিরাট এবং অনুষ্কার উদ্দাম নাচের ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে বেঙ্গালুর অন্যান্য প্লেয়ার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সহ বাকিদেরও একপ্রকার উল্লাস করতে দেখা গিয়েছে! সব মিলিয়ে, এদিন বেঙ্গালুরুকে জিতিয়ে সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিয়েছিলেন সকলের প্রিয় চিকু ওরফে বিরাট কোহলি।

Leave a Comment