=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লেকটাউনে ক্রেন দিয়ে নামানো হচ্ছে সুবিশাল মেসি মূর্তি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প হাওয়া দিলেই দুলছিল মেসির বিশাল মূর্তি (Lionel Messi Statue)। তাতে পথ চলতি মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। সে কারণেই এবার আর্জেন্টাইন ফুটবলারের মূর্তিটিকে লেকটাউনে বসানো স্তম্ভ থেকে নামানোর প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর, সোমবার সকালেই লেকটাউনের ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছেছিল ক্রেন। এরপর ধীরে ধীরে শুরু হয় মেসির 70 ফুটের মূর্তি নামানোর কাজ। আপাতত, ফুটবলারের মূর্তিটিকে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনাই লক্ষ্য PWD-র।

কী করা হবে মেসির মূর্তি নিয়ে?

গত বছর ডিসেম্বরে নিজে হাতে কলকাতার মূর্তিটি উদ্বোধন করেছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এই মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগ, মেসির এই মূর্তিটি তৈরির জন্য কোনও প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। একই সাথে নিরাপত্তা সংক্রান্ত বিধিও মানা হয়নি এই মূর্তি তৈরির সময়। এদিকে রাজ্যে পালাবদল হতেই যুবভারতী স্টেডিয়ামের সামনের অংশের বিশ্ববাংলা লোগোযুক্ত মূর্তিটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। আর তার পর পরই লেকটাউনে থাকা মেসির মূর্তি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

গত সপ্তাহে অবশ্য লেকটাউনের স্থানীয় বাসিন্দারা মূর্তির সামনে থেকে যাওয়ার সময় দেখেন, হাওয়ায় দুলছে সুবিশাল সেই মূর্তি। এমন দৃশ্য দেখার পরপরই প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান আধিকারিকরা। এই ঘটনায় যুক্ত হয় PWD। আর তারপরই গোটা পরিস্থিতি খতিয়ে দেখে বোঝা যায় সত্যি বিপদজনক অবস্থায় রয়েছে ওই মূর্তিটি। তারপরই সরকারি নির্দেশ মেনে মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হচ্ছে।

 

অবশ্যই পড়ুন: ফের ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ারবাজার, বিনিয়োগকারীদের লাভ ৩.১৫ লক্ষ কোটি

এর আগে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, লিওনেল মেসির মূর্তির সাথে বহু মানুষের ভাবাবেগ জড়িয়ে। তাই মূর্তিটিকে নামানোর সময় যাতে সেটার কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি মূর্তিটিকে নামিয়ে অন্য কোনও পার্কে বসানো যায় কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে। মন্ত্রীর এমন বক্তব্যের পর পরই সোমবার 70 ফুট উচ্চতার মূর্তিটিকে নামানোর জন্য নিয়ে আসা হল ক্রেন। PWD আধিকারিকরা খানিকটা ভয়েই রয়েছেন, শেষ পর্যন্ত মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো যাবে কিনা তা নিয়ে। এখন দেখার, কলকাতার মেসি মূর্তিটিকে কতটা সুরক্ষিতভাবে সরানো যায়!

Leave a Comment