=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাটনায় খান স্যারের কোচিং সেন্টারের সামনে এলোপাথাড়ি গুলি, গুরুতর জখম ১

সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের পাটনায় (Patna) ভয়াবহ হামলা। মসলাহপুরহাটের কাছে প্রখ্যাত অনলাইন শিক্ষাবিদ তথা কোটি কোটি পড়ুয়ার প্রিয় শিক্ষক খান স্যারের (Khan Sir) কোচিং সেন্টারের বাইরে এলোপাথাড়ি গুলি চালাল একদল দুষ্কৃতী। ঘটনায় কোচিং সেন্টারের এক নিরাপত্তা রক্ষী গুরুতর জখম হয়েছেন। এমনকি তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ঘটা এই হামলার খবর পেয়েই পাটনার এসপি, এসএসপি এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু হয়েছে।

পাটনায় ভয়াবহ হামলা

এই হামলার পর খোদ খান স্যার ক্ষোভ প্রকাশ করে সরাসরি প্রতিবেশী এক প্রতিবন্ধী কোচিং সেন্টারের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, এই হামলার নেপথ্যে ব্যবসায়িক হিংসা এবং কম খরচে গরীব পড়ুয়াদের শিক্ষা দেওয়া আটকানো চক্রান্ত চলছে। আবেগপ্রবণ হয়ে তিনি সাংবাদিকদের সামনে বলেন, “আমার অপরাধ একটাই, কেন আমরা এত কম ফিতে পড়াই। কেন আমাদের এখান থেকে হাজার হাজার গরিব ঘরের পড়ুয়ারা সাফল্যের মুখ দেখছে? আর আমাদের এই সাফল্যের ফলেই আজ আশেপাশের কিছু অসাধু এবং অসামাজিক শিক্ষক ভয় পেয়েছে। তাঁরা ভাবছে আমাদের এভাবে দমিয়ে দেওয়া যাবে। কিন্তু গরিবদের পড়াশোনা করার অধিকার রয়েছে। আর আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।”

তাঁর আরও সংযোজন, হামলাকারীরা শুধুমাত্র গুলি চালিয়েই থেমে থাকেনি, বরং তাঁর অফিসের ভেতরে ঢুকেই ব্যাপক পরিমাণে ভাঙচুর চালিয়েছে। এমনকি এর আগে খান স্যারের কোচিং সেন্টার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। আর এবার সেন্টারের সামনেই এলোপাথাড়ি গুলি চালানো হল, যাতে আহত হয়েছেন নিরাপত্তা রক্ষী।

আরও পড়ুন: যুবভারতীতে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে নিয়ে বিশেষ ভাবনা রাজ্য সরকারের

এদিকে জখম ওই নিরাপত্তা রক্ষী ইতিমধ্যে হামলাকারীদেরকে সনাক্ত করেছেন এবং পুলিশকে তাঁদের নাম জানিয়েছেন। খান স্যার প্রশাসনের কাছে তাঁর কোচিং সেন্টারের শিক্ষক আর পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। এসপি কার্তিকেয় কে শর্মা জানিয়েছেন, “আমরা প্রত্যক্ষদর্শীদের এবং জখম নিরাপত্তা রক্ষীর বয়ান রেকর্ড করছি। এটি পরিকল্পিত হামলা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করার হবে।”

Leave a Comment