=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরশুরাম, পরিণীতা আউট! সেরার সেরা এই মেগা, এ সপ্তাহের টিআরপি তালিকা

সহেলি মিত্র, কলকাতা: এসে গেল সেইদিন যেটার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকেন সিরিয়াল প্রেমীরা। হ্যাঁ অবশেষে এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার সামনে এল বাংলা ধারাবাহিকগুলির রিপোর্ট কার্ড। জানা যাবে কোন সিরিয়াল চলতি সপ্তাহে বাজিমাত করল তো কোন মেগা পিছিয়ে গেল। সবথেকে বড় কথা, ভোট, আইপিএল মিটতে না মিটতেই বাংলা সিরিয়ালগুলির রেটিংসও এক ধাক্কায় বেড়ে গিয়েছে। সাধারণত বৃহস্পতিবার আসে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা (TRP List)। এই সপ্তাহেও অন্যথা হল না তার। জানুন চলতি সপ্তাহে আপনার প্রিয় মেগা কেমন স্কোর করেছে।

চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কোন মেগা?

শীর্ষে টিকে থাকতে বাংলা সিরিয়ালগুলির মধ্যে যুদ্ধ আরও তীব্র হচ্ছে। প্রতিনিয়ত আনা হচ্ছে এমন কিছু এপিসোড যা দর্শকদের একদম আলাদা পর্যায়ে নিয়ে চলে যায়। সেক্ষেত্রে কিছু মেগা এই পরীক্ষায় সফল হয় তো কিছু মেগা সফল হয় না। তবে এবারে জি বাংলার ‘জোয়ার ভাটা’ এমন কিছু টানটান এপিসোড এনেছে যা অনেকের পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। চলতি সপ্তাহে এই মেগা বেঙ্গল টপার হয়েছে।

আরও পড়ুনঃ হোমিওপ্যাথির সমর্থন করা অনুষ্কা শর্মাকে ‘অশিক্ষিত’ বললেন চিকিৎসক, তুঙ্গে বিতর্ক

আর এরই সঙ্গে বেশ কিছু সময় পর জি বাংলার কোনও মেগা বেঙ্গল টপার হয়েছে। চলতি সপ্তাহে এই মেগা স্কোর করেছে ৫. ১। অন্যদিকে ৪. ৯ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। তৃতীয় হয়েছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা , পরিণীতা। প্রাপ্ত নম্বর ৪. ৬। চলুন বাকি মেগাগুলির কী অবস্থা সে সম্পর্কে।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

বেঙ্গল টপার- জোয়ার ভাঁটা  5.1
দ্বিতীয়- পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি  4.9
তৃতীয়- প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা , পরিণীতা 4.6
চতুর্থ- তারে ধরি ধরি মনে করি , কনে দেখা আলো,
গঙ্গা + প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন 4.4
পঞ্চম- কুসুম , মোর দরদিয়া + ঘুর্ণি  4.1

Leave a Comment