=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা টিম ইন্ডিয়ার তারকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিলেন 32 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer Retirement)। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুব একটা দীর্ঘ না হলেও, ভারতীয় দলের অত্যন্ত পরিচিত একজন প্লেয়ার ছিলেন শ্রীকর ভারত। মূলত লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যেত এই ক্রিকেটারকে। ভারতের জার্সিতে বহু যুদ্ধজয়ের সাক্ষী থেকেছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিলেন সেই প্লেয়ার।

হঠাৎ অবসরের সিদ্ধান্ত ভারতের

2014 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে অভিষেক হয়েছিল শ্রীকরের। এরপর থেকে যতবার দলের হয়ে দায়িত্ব পালন করতে নেমেছেন ততবারই নিজেকে একেবারে উজাড় করে দিয়েছেন এই তারকা। 32 এর দোরগোড়ায় এসে এবার অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ভারত।

সমাজমাধ্যমে নিজের ক্রিকেট ছাড়ার ঘোষণা করার পর এই ভারতীয় তারকা জানিয়েছেন, ভারতীয় দলের সর্বকালের সেরা দুই অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির নেতৃত্বে খেলা এবং তাঁদের থেকে পাওয়া শিক্ষা ভারতের কেরিয়ারের সেরা অভিজ্ঞতা ছিল। তাঁর কথায়, নিজের ক্রিকেট জীবনে রোহিত এবং বিরাটের মতো দুই বড় মাপের প্লেয়ারের থেকে পাওয়া শিক্ষা এবং সমর্থন তিনি আজীবন মনে রাখবেন।

সমাজমাধ্যমে ভারতীয় তারকা লিখেছেন, “গর্বের সাথে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। দেশের হয়ে খেলাটা আমার জন্য সর্বশ্রেষ্ঠ সম্মানের। এই দীর্ঘ যাত্রাপথে অনেক ধৈর্য এবং শক্তির প্রয়োজন হয়েছে। তবে টেস্ট ম্যাচে ভারতের জন্য প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমি সার্থক। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আমার ক্রিকেট কেরিয়ারের সাথে যুক্ত থাকা সমস্ত কোচদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাকে নিঃশর্তভাবে সমর্থন করে গেছেন।”

অবশ্যই পড়ুন: ‘প্রকৃত নাগরিকদের ভয় নেই, বাংলাদেশি হলে …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য জগন্নাথের

উল্লেখ্য, নিজের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে মোট সাতটি ম্যাচে অংশ নিয়েছিলেন ভারত। সেই আসরে 221 রান রয়েছে এই প্লেয়ারের। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সীমিত কেরিয়ারে 221 রান করলেও কোনও সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করতে পারেনি এই প্লেয়ার।

Leave a Comment