=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই তুলুন মুখের অবাঞ্ছিত লোম! রইল উপায়

প্রীতি পোদ্দার, কলকাতা: ব্যস্তময় জীবনে লাইফস্টাইল বিগড়ে যাওয়ার কারণে অনেক মহিলাকে নানা শারীরিক সমস্যার মুখে পড়তে হয়। PCOS, PCOD-র মত সমস্যাও দেখা যায়। সেক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতায় অনেক মহিলার মুখেই লোমের (Facial Hair) আধিক্য দেখা যায়। আসলে শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যান্ড্রোজেনের ক্ষরণ হলে এই সমস্যা দেখা যায়। এদিকে আবার মুখে লোম বেশি থাকলে মেকআপও বসে না। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এমন কিছু টিপস যা বাড়িতে বসে সহজ ও প্রাকৃতিক উপায়ে মুখের লোম তুলে দেবে (Facial Hair Removal)।

ডিম

ডিমের সাদা অংশে এক চা-চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ চিনি ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এ বার মুখেআরও যেখানে থেকে অবাঞ্ছিত লোম তুলতে চান সেখানে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত ৩০ মিনিট। এরপর ফেসপ্যাকটি শুকিয়ে এলে ভেজা তুলো বা সুতির কাপড় দিয়ে তুলে ফেলুন। এতে একদিকে যেমন মুখের অতিরিক্ত লোম উঠে যাবে ঠিক তেমনই আবার ত্বকের মৃত কোষও উঠে যাবে।

বেসন

বেসন স্কিনের যত্নের এক উপকারী উপাদান। এই বেসনের সঙ্গে হলুদ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক মুখের লোম পরিষ্কার করবে মুহূর্তের মধ্যে। শুধু তাই নয় একটি ন্যাচরাল গ্লো দেখা যাবে। তবে অবশ্যই ফেস প্যাকটি শুকিয়ে এলে অবাঞ্ছিত লোমের বৃদ্ধির বিপরীত দিকে টেনে তুলতে হবে।

ওটস ও কালো জিরে

ওটস যে শুধুমাত্র ভালো ডায়েটের জন্য জনপ্রিয় তা কিন্তু নয় এটি ত্বকের যত্নের জন্য বেশ ভালো। মুখের অবাঞ্চিত লোম তুলতে এর জুরুমেলা ভার। এর জন্য একটি পাত্রে দুধের মধ্যে কালো জিরে মিশিয়ে রাখতে হবে। এরপর কালো জিরে নরম হয়ে আসলে তাতে ওটসের গুঁড়ো ও মধু মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। ব্যাস সুন্দর করে মুখে মেখে দিন, এবং শুকিয়ে এলে তুলে ফেলুন।

আরও পড়ুন: ধুলো-ময়লায় গতি কমছে ফ্যানের? সহজ উপায়ে মুহূর্তে করুন পরিষ্কার, ঘুরবে বনবন করে

চন্দনের গুঁড়ো

প্রাকৃতিক প্রসাধনী সামগ্রীর মধ্যে অন্যতম হল চন্দন। এর সঙ্গে যদি বেসন, কমলা লেবুর খোসার গুঁড়ো এবং গোলাপ জল মিক্সড করে পেস্টটি যদি মুুখে লাগানো হয় তাহলে মুখের সমস্ত অপ্রয়োজনীয় লোম উঠে যাবে। তবে অবশ্যই মুখে স্ক্রাবিং করার সময় সার্কুলার মোশনে মাসাজ করতে হবে।

Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি কেবলমাত্র কিছু বাহ্যিক তথ্যের উপর নির্ভরশীল। তাই এই টিপসগুলো ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিন। এবং আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

Leave a Comment