অবশেষে চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্মফিলাপ, কীভাবে করবেন দেখে নিন ধাপে ধাপে

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল প্রতীক্ষার অবসান। শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে ফর্ম ফিলাপ (Annapurna Bhandar Online Form Fillup)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিধানসভা ভোটের সময়ে বিজেপি আশ্বাস দিয়েছিল যে ক্ষমতায় এলে তাঁরা মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেবে। সরকার সেই প্রতিশ্রুতি রেখে। গত ৩ জুন, ২০২৬ থেকে ধাপে ধাপে টাকা পাঠাতে শুরু করেছে সরকার। অনেকে পেও গিয়েছেন। তবে যারা নতুন আবেদনকারী এতদিন তাঁদের অফলাইনে ফর্ম ফিলআপ করতে হচ্ছিল। কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হল অনলাইনে ফর্ম ফিলআপ প্রক্রিয়া।

চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্মফিলাপ

হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনারও যদি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম নিতে না ভালো লেগে থাকে তাহলে জানিয়ে রাখি, এখন আপনি খুব সহজেই, বাড়িতে বসে কিংবসা কোনও সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অনলাইনে ফিলআপ করতে পারবেন। আজকের এই আর্টিকেলে সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরা হল।

কীভাবে ফর্ম ফিলআপ করবেন? রইল পদ্ধতি

১) প্রথমে ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in -এ ক্লিক করতে হবে।

২) এরপর Citizen/Family Login অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর নিজের জেলা দেবেন।

৪) এরপর নিজের মোবাইল নম্বর দেবেন। যে নম্বরটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেটি দেবেন।

৫) এরপর ক্যাপচা দিতে হবে।

৬) এরপর Request OTP অপশন ক্লিক করার পর একটি OTP আপনার মোবাইল নম্বরে যাবে। এরপর সেই নম্বর দিলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হল। এরপর আপনি ফর্ম ফিলআপ করতে পারবেন।

৭) এরপর একটি পেজ খুলবে যেখানে আপনি বেসিক ইনফো, রেশন কার্ড, কত সম্পত্তি আছে, আয়ের পরিমাণ, অন্যান্য নথি এবং আপনি অন্য কোনও সরকারি সুবিধা পান কিনা সেসব অপশন থাকবে।

৮) বেসিক ইনফোতে যেমন Head of The Family-র নাম, তাঁর জন্মতারিখ, লিঙ্গ, ক্যাটেগরি, তাঁর আধার নম্বর, পরিবারের কতজন রয়েছেন, শারীরিক কোনও সমস্যা রয়েছে কিনা তা সিলেক্ট করতে হবে। এছাড়াও আধার নম্বর, স্থায়ী ঠিকানা, জেলা, এইয়া টাইপ, পিনকোড, পুলিশ স্টেশন, এপিক নম্বর, কোন বিধানসভার আওতায় রয়েছেন, পার্ট নম্বর কত সেটা দিতে হবে। ফর্ম ফিলআপের সময়ে কিন্তু মাঝেমধ্যে Save Draft করতে থাকবেন অবশ্যই।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার গাড়ির নম্বর প্লেটে তীর চিহ্ন কেন থাকে জানেন?

এভাবেই পরবর্তী ধাপগুলি বুঝেশুনে ফিলআপ করতে হবে আবেদনকারীকে। হার্ড কপিতে যা যা থাকবে এতেও তাই আছে। দরকার পড়লে আপনি হার্ড কপিটি একবার দেখে নিতে পারেন।

Leave a Comment