সহেলি মিত্র, কলকাতা: পূর্বাভাস (Weather Update) মতই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হল প্রবল বজ্রপাত সঙ্গে ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ইতিমধ্যেই শনিবার দুপুর থেকে শুরু হয়েছে তীব্র ঝড় বৃষ্টির তান্ডব। এদিকে কলকাতা,হাওড়া, বর্ধমান জেলাতে শুরু হয়েছে তীব্র বজ্রপাতের খেলা। এক কথায় মুহুর্তের মধ্যে বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার সকাল থেকেই তীব্র ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল সকলের। তবে আচমকা আবহাওয়া বদলের জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বঙ্গবাসী। অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি তাণ্ডব। আপাতত সেখানে প্রাক বর্ষার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট বদল
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কিছু সময়ের মধ্যে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ২০-৪০% এলাকায় ব্যাপক বজ্রপাতসহ ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায় প্রবল বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমতো দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। ফলে আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন তাহলে খোলা জায়গায় থাকবেন, বড় বিপদ ঘটতে পারে।
আরও পড়ুনঃ হাওড়া, শিয়ালদার সাথে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন মেট্রো রুট, কবে?
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্ত সমুদ্রগড় পৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে দুর্যোগ। কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই শুরু হবে প্রকৃতির তাণ্ডব। রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির দাপট চলবে।
Such a friendly community and a very professional platform. I feel safe depositing my funds here. Check out phjilibetdonnalyn if you want a secure place to play.
The payout process is surprisingly fast. Had a great run last night on ph91jili, highly recommend it to everyone!
Such a friendly community and a very professional platform. I feel safe depositing my funds here. Check out phjilibetdonnalyn if you want a secure place to play.
Really impressed with the bonuses they offer for new players. It feels like they actually value the users. Love playing at 119betwin.
The login process is seamless and the security feels top-notch. It is hard to find a trustworthy site these days, but fairplaycasinologin feels very safe.