=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধর্ষণের চেষ্টার অভিযোগ চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে! ১৪ দিনের জেল হেফাজত অসিতের

প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু তোলাবাজি নয়, এবার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Mazumdar) বিরুদ্ধে উঠে এল ধর্ষণের চেষ্টার অভিযোগ! গতকাল অসিতকে হুগলির (Hooghly) চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছিল। আর সেখানে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও তারপর তোলাবাজির অভিযোগে শুরু হয় মামলা, কিন্তু এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় বিপাকে প্রবীণ রাজনীতিবিদ।

তোলাবাজির অভিযোগ অসিতের বিরুদ্ধে

উল্লেখ্য, গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তৃণমূল কর্মীরা। আর সেই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এমনকি বিক্ষোভে পুলিশকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। অসিত মজুমদার-সহ দশ জনকে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় সাত জনের জামিন হলেও অসিত মজুমদার, চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ার আলি জামিন পাননি। উল্টে তাঁদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল।

১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

জানা গিয়েছে, তোলাবাজির অভিযোগ ওঠায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ার আলির বিরুদ্ধে একটি মামলা যুক্ত হয়। গতকাল, শুক্রবার তিনজনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে তোলাবাজির মামলায় পার্থ সাহা ও মির্জা সানোয়ার আলির জামিন মঞ্জুর হয়। কিন্তু, অসিত মজুমদারের বিরুদ্ধে উঠে আসে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ, যার ফলে পুনরায় জেল হয় তাঁর। আদালতের তরফে জানানো হয়েছে আপাতত প্রাক্তন বিধায়ককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জট কাটল রেল প্রকল্পে, অমৃত স্টেশন থেকে ফ্লাইওভার কী কী ঘোষণা বাংলার জন্য?

কী বলছেন প্রাক্তন বিধায়ক?

পুলিশ এবং আদালত সূত্রে খবর, ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলায় চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতী অসিত মজুমদারের বিরুদ্ধে ধর্ষনের মামলাটি করেছিলেন। আগামী ১৯ জুন ওই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিকে একের পর এক অভিযোগের বিষয়ে অসিত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”কিছু বলার ভাষা নেই। ভগবান আছে, ঠিকই বিচার হবে। বিচার ব্যবস্থা আছে সব দেখবে।” এখন দেখার এই কলঙ্কের থেকে তিনি বাঁচতে পারেন কিনা নাকি আরও বড় শাস্তির মুখে পড়েন।

6 thoughts on “ধর্ষণের চেষ্টার অভিযোগ চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে! ১৪ দিনের জেল হেফাজত অসিতের”

Leave a Comment