বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 22 বছর পেরিয়ে নিজেদের হারানো গৌরব ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল ( East Bengal FC)। ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ। আর এই পাথর ভাঙার কাজ যাঁর হাত দিয়ে হয়েছে সেই অস্কার ব্রুজো কি আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন? এই মুহূর্তে প্রশ্নটা প্রত্যেক লাল হলুদ ভক্তের। যদিও এ প্রসঙ্গে বহু আগে অস্কার জানিয়েছিলেন, এবছরের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে গেলেই ইস্টবেঙ্গল ছাড়বেন তিনি। পরবর্তীতে লাল হলুদ চ্যাম্পিয়ন হলে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গল কর্তারা যদি তাঁকে নিয়ে এগোতে চান, তবে তিনি থেকে যাবেন। অস্কারের এমন কথাতেও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। হবে এবার সেই অনিশ্চয়তার মেঘ ধীরে ধীরে কাটছে।
নতুন মরসুমেও ইস্টবেঙ্গলের কোচ অস্কারই?
ISL জয়ের আগে অস্কার খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, এবারের সিজেনটা শেষ হলেই ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়বেন তিনি। এদিকে লাল হলুদের সাথে স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ ছিল 31 মে পর্যন্ত। ইতিমধ্যেই তা শেষ হয়ে গিয়েছে। আর তারপর থেকেই অস্কারকে নিয়ে বারবার উঠছে প্রশ্ন। সমর্থকদের দাবি, যে কোচ ইস্টবেঙ্গলকে প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জেতালো, তাঁকে ছেড়ে যাওয়াটা বোকামির কাজ হবে।
অনেকেরই বক্তব্য, লাল হলুদের স্বপ্ন পূরণ করেছেন অস্কার। ভক্তদের ভাঙা হৃদয় জুড়ে দিয়েছেন তিনি। অমসৃণ রাস্তায় ইস্টবেঙ্গলের মাজা শক্ত করেছেন ব্রজো। এমন ব্যক্তিকে ছেড়ে দেওয়া যায় না। এ নিয়ে অবশ্য ক্লাব কর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। তাতে নাকি অস্কারকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। এক কথায়, সব ঠিক থাকলে পরের মরসুমেও ইস্টবেঙ্গলের দায়িত্ব থাকতে পারে অস্কারের কাঁধে।
অবশ্যই পড়ুন: বড় সিদ্ধান্ত গম্ভীরদের, আফগান সিরিজে টিম ইন্ডিয়ায় অভিষেক হল তরুণ অলরাউন্ডারের
উল্লেখ্য, এই মুহূর্তে ইস্টবেঙ্গলে আর বিনিয়োগ করতে চাইছে না লগ্নিকারী গোষ্ঠী ইমামি। সূত্রের খবর, বাইপাসের ধারের অফিসে সম্প্রতি ইস্টবেঙ্গল কর্তাদের সাথে বৈঠক হয় তাঁদের। তবে শোনা যায়, আর কিছুতেই ফুটবলের পেছনে টাকা ঢালতে চাইছে না এই সংস্থা। এর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ইস্টবেঙ্গলের পাশে ছিল এই গোষ্ঠী। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে মশাল ব্রিগেড চ্যাম্পিয়ন হওয়ার পরেও লাল হলুদে বিনিয়োগ করতে নারাজ ইমামি।
Super honest site with great bonuses for new players. I had a great time exploring the games on phjili123 today.
The graphics on this site are stunning and the gameplay is very intuitive. I hit a decent streak yesterday and the withdrawal was seamless. Love royalsensaslot so far!
I’ve tried a few different sites this month and this one stands out for its fairness. The wins feel genuine and the login is secure. Cheers to bolaslot88login.
Honestly, this site is so easy to navigate. I had a smooth experience logging in and the games load super fast. Definitely my go-to now! jili31login