সৌভিক মুখার্জী, কলকাতা: বোমা বিস্ফোরণ কাণ্ডে গতকাল গ্রেফতার করা হয়েছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla)। এনআইএ-র হাতে আটক হয়েছেন তিনি। আর আজ অর্থাৎ শনিবার সংস্থার তরফ থেকে লিখিত বিবৃতি জারি করা হয়েছে। এমনকি সেখানে জানানো হয়, বোমা বিস্ফোরণ কাণ্ডে দক্ষিণ ২৪ পরগনা থেকে পলাতক বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করেছে। আর এই বিস্ফোরণ কাণ্ডের পিছনে মূল হাত শওকত মোল্লারই।
লিখিত বিবৃতি জারি এনআইএ-র
প্রসঙ্গত, গতকাল দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে ভাঙরের এবারের তৃণমূল প্রার্থী শওকত মোল্লকে। তাঁকে ভাঙর বোমা বিস্ফোরণ কাণ্ডে পলাতক অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। সকাল থেকে ধারাবাহিক অভিযানের পর গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ককে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে অবৈধ ভাবে বোমা তৈরির সময় একটি বিস্ফোরণ ঘটে। যেখানে একজন নিহত সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছিল। আর সেই ঘটনার মূল ষড়যন্ত্রকারী ছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এমনটাই অভিযোগ করেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
বেশকিছু বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর, ভাঙরের দক্ষিণ বামুনিয়া এলাকায় এই বোমা বিস্ফোরণ ঘটে। ভোটের কয়েকদিন আগেই এই বিস্ফোরণ ঘটনা হয়েছিল। ঘটনার পরপরই নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্তের দাবি তোলেন। শেষ পর্যন্ত সেই দাবিকে মান্যতা দেওয়া হয়। পুলিশের কাছ থেকে তদন্ত ভার যায় এনআইএ-র হাতে। এনআইএ জানায়, দুর্ঘটনার পর মৃত এবং আহতদেরকে একটি স্করপিও গাড়িতে করে নিয়ে যাওয়া আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। আর সেই সূত্র ধরেই শওকত মোল্লার খোঁজ চালাচ্ছিল তদন্তকারী সংস্থা। এমনকি তিনি বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ ওঠে। শেষমেষ বাইপাস এলাকায় গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ককে।
আরও পড়ুনঃ মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে দিল্লি, রাজ্যে বুলেট ট্রেন নিয়ে বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
না বললেই নয়, ওই বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী তথা অন্যদের পরামর্শদাতা ছিলেন শওকত মোল্লা। এমনকি প্রমাণ লোপাটের জন্য অন্য অভিযুক্তদেরকেও নির্দেশ দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনেই রাজ্য পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার গ্রহণ করেছিল এনআইএ। আর সেই সূত্র ধরেই অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি বৃহস্পতিবার সকালে শওকত মোল্লার বাড়িতে হানা দিয়েছিল তারা। কিন্তু বাড়িতে ছিলেন না বিধায়ক। তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেই তদন্ত জারি রাখে এনআইএ।
Really impressed with the loyalty program here. The perks are awesome and the gaming experience is just buttery smooth. Join the club at 50jilivip.
I love how seamless the app experience is from start to finish. Live streaming works perfectly and the real time updates keep me connected to every game. Customer service replies in minutes and they treat every user with genuine care. A fantastic choice for players who want a hassle free environment tk566app
Best platform I have encountered in a long time. The bonuses are generous and the support team is very helpful. Log in to brazino777entrar now
Had some trouble with other sites but logging in here was a breeze. The connection is stable and the games are top notch. Try sampan303login
Top notch gaming experience! The server is stable and there is zero lag during my sessions. Big thanks to idsuper89 for the quality service.