প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন ভ্যাপসা গরমের অস্বস্তি যেন বেড়েই চলেছে। তার উপর জ্যৈষ্ঠের ভয়ংকর রোদ তো আছেই। যদিও গতকাল শুক্রবার ভোরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। এমনকি আজও বিকেলের দিকে বৃষ্টির হওয়ায় ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক মুক্তি মিললেও পরিস্থিতি ফের আগের মতো হয়ে যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে কলকাতা ও দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। তবে এখনও উত্তর ভারতে তা পৌঁছোয়নি। তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, উত্তরপ্রদেশের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝেমধ্যে রোদের দেখাও মিলবে। তবে তার তেজ খুব বেশি না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বিকেলের দিকে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ ঢুকল পুরুষ চিকিৎসকের অ্যাকাউন্টে, নদিয়ায় শোরগোল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে যখন বর্ষার জন্য সবাই যখন অপেক্ষা করছে ঠিক সেই সময় উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এ ছাড়াও, আগামীকাল, রবিবার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি তুলনামূলক কম হবে। সেখানকার তাপমাত্রাও অনেকটাই কমবে।
Finally found a platform that doesn’t lag during big wins. The customer service is also very responsive and helpful. Give pku777game a try
The interface is so smooth and the games are top notch. I really enjoy the variety of options available here. Highly recommend vnx88dl
Finally found a link that actually works without any glitches. The login process is seamless. Cheers to brazino777login for the great service.
The registration process took me less than two minutes. I am impressed with how streamlined everything is here. idarea188 is definitely a keeper.
I hit a decent streak here last night! The slots are exciting and the graphics are top notch. If you love spinning the reels, ph7spins is the place to be.