=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মধ্যবিত্তের হেঁশেলে ধাক্কা, অনেকটাই দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে এবার দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের (LPG Price)। আর এরই সঙ্গে আরও ধাক্কা খেলেন আমজনতা। এবার ঘরোয়া LPG গ্যাস কিনতে পকেট থেকে খসবে বেশি টাকা। বাণিজ্যিক গ্যাসের পর কেন্দ্রীয় সরকার এখন ঘরোয়া রান্নার গ্যাসের  দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়িয়েছে। কলকাতা থেকে দিল্লি, এখন কত টাকায় মিলবে গ্যাস? সে বিষয়ে জেনে নেবেন।

ফের দাম বাড়ল LPG গ্যাসের

বিশ্বব্যাপী জ্বালানির ক্রমবর্ধমান সংকট এখন বিরাট আকারে দেখা দিয়েছে। এদিকে সংকটের জেরে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। বাদ যায়নি এলপিজিও। এক রিপোর্ট অনুযায়ী, এখন দিল্লিতে একটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ৯১৩ টাকা থেকে বেড়ে ৯৪২ টাকা হয়েছে। মুম্বাইয়ে গ্যাসের দাম বেড়ে হয়েছেন ৯৪১.৫০ টাকা। কলকাতায় সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হয়েছে, আর চেন্নাইতে এটি ৯৫৭.৫০ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে বিহারের রাজধানী পাটনায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি হয়েছে, যার মূল্য ১,০৩১.৫০ টাকা।

জানা গিয়েছে, এই নতুন রেট আজ ৭ জুন থেকে কার্যকর হয়েছে। গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। এর আগে, ৭ই মার্চ গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছিল। এখন এই মূল্যবৃদ্ধি নিশ্চিতভাবেই আপনার রান্নাঘরের বাজেটের ওপর প্রভাব ফেলবে।

আরও পড়ুন: মুহুর্মুহু বাজ থেকে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া

দাম বাড়ছে পেট্রোল-ডিজেলেরও

এলপিজির এই মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য জ্বালানির দামও বেড়েছে। মে মাসের মাঝামাঝি থেকে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি মোট ৭.৫০ টাকা বেড়েছে। সিএনজির দাম কেজি প্রতি প্রায় ৬ টাকা বেড়েছে। তা সত্ত্বেও, তেল কোম্পানিগুলো পেট্রোলে লিটার প্রতি ১১ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৩৩.৬০ টাকা লোকসান করছে।

7 thoughts on “মধ্যবিত্তের হেঁশেলে ধাক্কা, অনেকটাই দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের”

Leave a Comment