=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যারাকপুর মেট্রো থেকে অমৃত ভারত স্টেশনের দাবি, রেলমন্ত্রীকে চিঠি কৌস্তভের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডবল ইঞ্জিন সরকার (BJP Government) ক্ষমতায় আসতেই একে একে জট খুলছে রাজ্যের একের পর এক রেল প্রকল্পের। গতকাল অর্থাৎ শনিবার, নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই উঠে এসেছিল বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ( Barrackpore Metro) বিষয়। জানা যাচ্ছে, ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য জমি সংক্রান্ত জটিলতা কাটাতে রেলমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। বিশেষ অনুরোধ রেখেছেন ব্যারাকপুর স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও।

বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে নজর দেবে রেল?

বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ সময়মতো শুরু হলে এতদিনে চালু হয়ে যেত পরিষেবা। আজ থেকে প্রায় 16 বছর আগে এই রুটে মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিল রেল। তবে পূর্বতন সরকারের গা ছাড়া মনোভাব এবং অসম্মতির কারণে এই মেট্রো প্রকল্পে জটিলতা তৈরি হয়। তবে এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ বিধায়ক কৌস্তভ। জানা গিয়েছে, মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পাশাপাশি রেলমন্ত্রীকে আলাদাভাবে এই প্রকল্পে গতি আনতে এবং অনুমোদনের জন্য চিঠি লিখেছেন ব্যারাকপুরের বিধায়ক।

অনেকেই মনে করছেন, রাজ্যে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় ফলে এবার হয়তো জমি অধিগ্রহণ সংক্রান্ত যাবতীয় জটিলতা কাটিয়ে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ পুরোপুরি শুরু হয়ে যাবে। আর সেটা হলে প্রত্যাশামতোই আগামী কিছু বছরেই ব্যারাকপুর পর্যন্ত ছুটতে পারবে মেট্রো। তাতে ট্রেনে, বাসে করে যাতায়াত করা যাত্রীদের কষ্ট অনেকটাই কমবে।

বলাই বাহুল্য, মেট্রো পরিষেবা নিয়ে রেলমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানানোর পাশাপাশি ব্যারাকপুর স্টেশনের আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি রেখেছেন বিধায়ক কৌস্তভ। একই সাথে, মন্ত্রীকে পাঠানো চিঠিতে ব্যারাকপুর স্টেশনে ভাগীরথী, তিস্তা তোর্সা, কাটিহার, পূর্বাঞ্চল এক্সপ্রেস, গৌড়বঙ্গ এক্সপ্রেস, কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস, গঙ্গাসাগর এমনকি মা তারা এক্সপ্রেসের মতো ট্রেনের স্টপেজ দেওয়া হোক এমন দাবিও জানিয়েছেন বিজেপির বিধায়ক। পাশাপাশি ব্যারাকপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় অত্যাধুনিক করে তোলা হোক সেই আবেদনও জানানো হয়েছে।

অবশ্যই পড়ুন: এবার গ্রেফতার হবেন অরূপ বিশ্বাস? মেসি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীকে দ্বিতীয় নোটিস পুলিশের

রেলমন্ত্রীকে লেখা চিঠিতে, ব্যারাকপুর স্টেশনের 14 নম্বর রেলগেটে আন্ডারপাস অথবা ওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। সেই সাথে সেখানের 1 ও 4 নম্বর প্লাটফর্মে ওভার ব্রিজ নির্মাণের দাবিও জানান বিধায়ক। এসব ছাড়াও ব্যারাকপুর স্টেশনের ভেতরে এসকেলেটর বসানোরও দাবি জানান তিনি। পাশাপাশি যাত্রীদের জন্য পর্যাপ্ত অত্যাধুনিক বসার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়, পর্যাপ্ত লাইট, ফ্যান সহ স্টেশনের বাইরের এবং ভেতরের সাজ-সজ্জায় স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সবশেষে, ব্যারাকপুর স্টেশনে হকার উচ্ছেদের বিষয়টিকে খানিকটা মানবিক দিক থেকেও দেখার আহ্বান জানান কৌস্তভ।

9 thoughts on “ব্যারাকপুর মেট্রো থেকে অমৃত ভারত স্টেশনের দাবি, রেলমন্ত্রীকে চিঠি কৌস্তভের”

  1. Signing up took less than two minutes and the welcome offer was exactly as advertised. No hidden conditions and the customer service team guided me through my first deposit patiently. I have been coming back weekly because the whole experience feels honest and well managed. You really need to register and try it luckybetregisterlogin

    Reply

Leave a Comment