=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তার বক্তৃতার ভিডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ, হাইকোর্টে দীপ্সিতা ধর

প্রীতি পোদ্দার, কলকাতা: বিকৃত ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে কু-বার্তা! অবশেষে আইনের সাহায্য চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। অভিযোগ মারফৎ জানা গিয়েছে, বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাঁর রাজনৈতিক সভার ভিডিয়ো এবং বক্তৃতা বিকৃত করে সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে। এর ফলে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন দীপ্সিতা। ইতিমধ্যেই সেই মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে (Calcutta High Court)।

হাইকোর্টে দ্বারস্থ দীপ্সিতা

সূত্রের খবর, বিকৃত ভিডিয়ো বানিয়ে তা সমাজমাধ্যমে ছড়ানোর অভিযোগ তুলে আজ, সোমবার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। আদালতে নেত্রীর অভিযোগ, তাঁর একাধিক রাজনৈতিক সভার ভিডিয়ো ও বক্তৃতা প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সমাজমাধ্যমে ভাইরাল করছে কিছু অসৎ উদ্দেশ্যের ব্যক্তিরা। আর তাতেই দীপ্সিতার বিরুদ্ধে সমাজের কাছে এক খারাপ মনোভাব তৈরি হচ্ছে। শুধু তাই নয় তাঁর উপর হামলার আশঙ্কাও বেশ বাড়ছে। জানা গিয়েছে, এই বিষয়ে হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন দীপ্সিতার আইনজীবী অভিষেক হালদার।

কী বলছেন নেত্রী?

সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের আইনজীবী সংবাদ মাধ্যমে জানিয়েছেন মামলা দায়েরের অনুমতি মিলেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের তরফে। খুব শীঘ্রই তালিকা মেনে মামলার শুনানি হবে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বাম নেত্রী দীপ্সিতা ধরের অভিযোগ, সম্প্রতি তাঁর ছবি লাগানো পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ৪৫ মিনিটের বক্তৃতার কয়েক সেকেন্ড কেটে নিয়ে তা বিকৃত করে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে নিমতা থানায় অভিযোগ জানান হলেও, তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর তাই বাধ্য হয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দু শেখরের, পদত্যাগ করবেন কোয়েল মল্লিক?

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দমদম উত্তর বিধানসভা থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপ্সিতা ধর। ওই নির্বাচনে তাঁর বিপক্ষে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সৌরভ সিকদার। শেষে জনগণের বিচারে বিপুল জনসমর্থন পেয়ে দমদম উত্তরে জয় লাভ করেছিল পদ্ম শিবির। এমতাবস্থায় সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Comment