=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই ৬ জেলায় ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: তীব্র গরমের কারণে রাজ্য জুড়ে বিপর্যস্ত জনজীবন। গুমোট গরম এবংপুরো দিন মেঘলা আকাশ থাকায় অস্বস্তি যেন বেড়েই চলেছে। যদিও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) চলবে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলেও এখনই তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা!

গতকাল রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় অস্বস্তি কিছুটা কমেছে। জানা গিয়েছে, আজও দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে মাঝে মধ্যে রোদের দেখাও মিলবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তীব্র অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

আরও পড়ুন: বিনামূল্যের যাত্রায় পড়া ভিড় মহিলাদের, চাপ কমাতে এই ১৪ রুটে বাড়ল বাসের সংখ্যা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

একদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে তীব্র অস্বস্তি বজায় রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, একটানা বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় ধস নামার আশঙ্কা রয়েছে। তাই সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment