=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার মদ খাওয়ার আগে দেখাতে হবে পরিচয়পত্র! কড়া নিয়ম রাজ্য সরকারের

সহেলি মিত্র, কলকাতাঃ প্রকাশ্যে মদ্যপান (Drinking Policy) করা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য সরকার। বিশেষ করে এখন থেকে রাজ্যে মদ্যপান করার আগে আপনাকে পরিচয়পত্র দেখাতে হবে। মূলত মদ্যপান সংক্রান্ত নিয়মে বদল এনেছে সরকার যা এখন সকলকে মেনে চলতে হবে। যুব সমাজের মধ্যে ক্রমবর্ধমান মদ ও তামাক আসক্তির পরিপ্রেক্ষিতে সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে।

মদ্যপান সংক্রান্ত নিয়মে বড় বদল

কর্ণাটক রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে (Priyank Kharge) মদ পরিবেশনকারী সমস্ত পাব এবং বারে এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করার জন্য পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো যুবকদের মাদকের আসক্তি থেকে রক্ষা করা এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো। নতুন নির্দেশিকা (Karnataka Government) অনুসারে, অ্যালকোহল পরিবেশনকারী পাব, বার, ক্লাব, লাউঞ্জ, ব্রুয়ারি এবং রেস্তোরাঁগুলোতে গ্রাহকদের বয়স যাচাই করা বাধ্যতামূলক হবে।

এবার থেকে অ্যালকোহল পরিবেশন করার আগে বা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়ার আগে বৈধ সরকারি পরিচয়পত্র দেখাতে হবে আপনাকে। এই নিয়ম লঙ্ঘনকারী কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসলে সাম্প্রতিক গবেষণায় তরুণ সমাজের মধ্যে অ্যালকোহল ও তামাক ব্যবহারের বিষয়ে উদ্বেগজনক পরিসংখ্যান উঠে এসেছে।

মদের প্রতি আসক্তি বাড়ছে যুব সমাজের

ওই গবেষণায় দেখা গেছে যে, উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী কোনো না কোনো ধরনের আসক্তিতে জড়িত। বিশেষজ্ঞরা মনে করছেন যে, অল্প বয়সে অ্যালকোহল ও তামাক সেবন শুরু করলে ভবিষ্যতে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অন্ধকারের দিকে চলে যেতে পারে তরুণ মন। এটি কেবল লাইসেন্স বা নিয়মকানুনের বিষয় নয়, বরং এটি তরুণদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কিত একটি বিষয়।

প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন, বাণিজ্যিক লাভের জন্য শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের সঙ্গে আপোস করা যাবে না। তাই সরকার এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কর্ণাটকে মদ্যপানের সর্বনিম্ন আইনি বয়স ২১ বছর। কিছুদিন আগে এই বয়স কমিয়ে ১৮ বছর করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু জনবিক্ষোভের পর সরকার সেই পরিকল্পনা প্রত্যাহার করে নেয়।

Leave a Comment