=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে! বাজেটের মধ্যেই দারুণ ফোন লঞ্চ Realme-র

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যেই জবরদস্ত কোনও ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, ভারতের স্মার্টফোন বাজারে আবারও বিরাট চমক দিয়েছে Realme। সংস্থাটি আজ লঞ্চ করেছে নতুন Realme P4R 5G ফোন, যেখানে কম দামেই দেওয়া হচ্ছে বিশাল 8000mAh এর ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং শক্তিশালী পারফরম্যান্স। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ গেম খেলেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে একেবারে গেমচেঞ্জার।

বিরাট ব্যাটারি সত্ত্বেও ডিজাইন স্লিম

উল্লেখ্য, Realme P4R 5G ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর 8000mAh এর ব্যাটারি। সংস্থার দাবি, সাধারণ ব্যবহারে ফোনটি একবার চার্জ দিলে প্রায় তিনদিন পর্যন্ত চলতে পারে। এমনকি এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি খুব একটা মোটা নয়। এই ফোনটির পুরুত্ব মাত্র 8.8 মিলিমিটার এবং ওজন মাত্র 224 গ্রাম। এছাড়া ফোনটিতে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটি সম্পূর্ণ চার্জ হতে আনুমানিক 1 ঘণ্টা 45 মিনিট সময় নেয়।

144Hz ডিসপ্লে

এই ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির একটি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন HD+ এবং রিফ্রেশ রেট 144Hz। যার ফলে স্ক্রলিং হবে একেবারে স্মুথ। আর গেমিং অভিজ্ঞতা হবে দ্রুত ও ফ্লুইড। পাশাপাশি ভিডিও দেখার সময় আলো ভিজ্যুয়ালও পাওয়া যাবে। এছাড়া ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত রাখা হয়েছে।

তবে Realme P4R 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিং সহজেই সামলাতে পারবে। এমনকি ফোনটিতে 6GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। তার পাশাপাশি এটি Android 16 ভিত্তিক Realme UI অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে বলে সংস্থার তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে।

ক্যামেরাতে বিরাট চমক

এদিকে এই ফোনটির পিছনে রয়েছে 50MP একটি রেয়ার ক্যামেরা। পাশাপাশি কিছু এআই ফিচার্সও দেওয়া রয়েছে। যেমন AI Eraser 2.0, Ultra Clarity, Unblur। এগুলি ছবি আরও পরিষ্কার এবং আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও ফোনটিতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য দেওয়া রয়েছে IP65 রেটিং।

আরও পড়ুন: চলতি ট্রেনেও বুক করতে পারবেন কনফার্ম টিকিট! নতুন নিয়ম আনার পথে রেল

দাম কত এই মডেলের?

জানিয়ে রাখি, Realme P4R 5G ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 18,999 টাকা। কিন্তু লঞ্চ অফারের কারণে সীমিত সময়ের জন্য ফোনটি মাত্র 16,999 টাকায় পাওয়া যাবে। আর ফোনটি আগামী 17 জুন থেকেই বিক্রি শুরু হবে। গ্রাহকরা ফ্লিপকার্ট এবং Realme এর অফিসিয়াল স্টোর থেকে ফোনটি সংগ্রহ করতে পারবে। তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই মডেল হতে পারে একেবারে চোখ বন্ধ করে সেরা বিকল্প।

Leave a Comment