=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয় না থাকলেও সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে বাবাকেই, রায় হাইকোর্টের

বিক্রম ব্যানার্জী,কলকাতা: দু পয়সা রোজগার না থাকলেও সন্তানের দায়িত্ব নিতে হবে। স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেলেও নাবালক ছেলে-মেয়ের দায়িত্ব এড়াতে পারবে না কোনও বাবা (Father)। সম্প্রতি এক মামলায় রায় দিতে গিয়ে এমন যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়েছে বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের এমন রায়কে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বহু সুবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু ঠিক কোন মামলায় এমন সিদ্ধান্ত জানাল হাইকোর্ট?

কোন মামলায় এমন সিদ্ধান্ত বোম্বে হাইকোর্টের?

জানা গিয়েছে, অমরাবতীর বুলধানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে সন্তানদের ভরণপোষণের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। নিম্ন আদালত নির্দেশ দেয়, ওই ব্যক্তি তাঁর 10 বছরের ছেলে এবং 7 বছর বয়সী মেয়ের খরচ চালানোর জন্য প্রতি মাসে 8 হাজার টাকা করে দেবেন। নিম্ন আদালতের এমন রায়কে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়ে ওই ব্যক্তি দাবি করেন, তিনি এই মুহূর্তে কোনও কাজের সাথে যুক্ত নেই। সম্বল বলতে একটি অটোরিক্সা ছিল। সেটা চালিয়েই যা আয় হতো। বর্তমানে সেটাও বিক্রি করে দিয়েছেন। ফলে বেকার হওয়ায় দুই সন্তানের খরচ চালাতে অক্ষম তিনি। তাই আদালত যেন তাঁর এই বিষয়টি বিবেচনা করে দেখে।

অবশ্যই পড়ুন: মহিলাদের ‘গৃহবধূ’ বললে ছোট করা হয়, তাঁদের মাসিক বেতন ৩০ হাজার! বলল সুপ্রিম কোর্ট

দুই সন্তানের ভরণপোষণ সংক্রান্ত এই মামলায় মামলাকারীর সমস্ত আবেদন উড়িয়ে দেন বোম্বে হাইকোর্টের বিচারপতিরা। উল্টে আদালত একেবারে স্পষ্ট করে জানায়, সন্তানদের বড় করে তোলা থেকে শুরু করে তাদের যাবতীয় খরচ অর্থাৎ ভরণপোষণ একজন বাবার নৈতিক এবং আইনি দায়িত্ব। বেকার বলে এই দায়িত্ব তিনি এড়াতে পারেন না। আয় না করা বা বেকার হয়ে থাকা সন্তানদের দায়িত্ব এড়ানোর শক্ত কারণ হতে পারে না। তাই ওই দুই সন্তানের খরচ তাঁকেই চালাতে হবে।

Leave a Comment