=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রয়াত অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের কোচ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অলিম্পিকে অত্যন্ত পরিচিত মুখ মনু ভাকের (Manu Bhaker)। একেবারে জোড়া পদক জিতেছেন এই ভারতীয় শুটার। এবার সেই মনু ভাকেরের কোচ যশপাল রানা হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন। জানা গিয়েছে, কিছুদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন আচমকা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মনুর কোচ। পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 49 বছর।

বুকে ব্যথা নিয়েই জার্মানি থেকে দেশে ফেরানো হয় যশপালকে

সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের মাঝেই হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করেন মনুর কোচ। সেই ঘটনায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় জার্মানির একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে সেখানে চিকিৎসা চলেছিল যশপালের। পরবর্তীতে বুকে যন্ত্রনা নিয়েই বিমানে ভারতে ফিরেছিলেন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে।

ওই হাসপাতাল সূত্রে খবর, মনুর কোচের শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর চিকিৎসকরা বুঝতে পারেন তাঁর হৃদ যন্ত্রে সমস্যা রয়েছে। ফলে বাধ্য হয়ে বসাতে হয় স্টেইন। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না যশপালের। শুক্রবারই দিল্লির ওই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েছেন ক্রীড়া মহলের অনেকেই!

অবশ্যই পড়ুন: প্রথমবার সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী, বাতিল হতে পারে টিম ইন্ডিয়ার সেই সিরিজ

প্রসঙ্গত, মনুর সাথে কোচ যশপালের সম্পর্ক বহু পুরনো। নানান ক্ষেত্রে এই শুটারকে সাহায্য করেছেন তিনি। অলিম্পিক চলাকালীন মনু ভাকেরের মেন্টর এবং কোচ দুইই ছিলেন তিনি। যদিও পরবর্তীতে বেশ কিছু কারণে কোচের সাথে ঝামেলায় জড়িয়ে ছিলেন শুটার। শোনা যায়, এর মাঝে বছর দুয়েক তাঁর সাথে কোনও সম্পর্ক ছিল না মনুর। পরে বিবাদ মিটলে আবার কথা বলা শুরু করেন দুজন। দীর্ঘ দিনের সঙ্গী তথা কোচের মৃত্যুতে মন ভেঙেছে অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটারেরও!

Leave a Comment