=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তিন ভারতীয়র মৃত্যুর পরই হরমুজ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল দিল্লি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের আঁচে পুড়তে হচ্ছে ভারতকেও! সম্প্রতি হরমুজ প্রণালীর (Strait of Hormuz) কাছে ওমান উপকূলে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়া দিল্লি। শুধু তাই নয়, রাজধানীতে নিযুক্ত আমেরিকার কূটনীতিবিদকেও তলব করেছিল কেন্দ্র। এবার হরমুজ প্রণালী তথা গোটা উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা জারি করল ভারতের বন্দর, জাহাজ এবং জল পরিবহন মন্ত্রক। একই সাথে, ওমান উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।

ভারতীয় নাবিকদের নিরাপত্তায় বিরাট পদক্ষেপ দিল্লির

ভারতীয় বন্দর, জাহাজ এবং জল পরিবহন মন্ত্রকের তরফে একেবারে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “হরমুজ প্রণালী তথা উপসাগরীয় অঞ্চলে নাবিকদের সময়মতো সাহায্য নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক, ভারতীয় নৌ-বাহিনী এছাড়াও বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধু দেশগুলির সরকার অর্থাৎ প্রশাসনের সাথে জাহাজ পরিচালনকারী সংস্থাগুলির সাথে এবং নাবিক সংগঠনের সাথে নিয়মিত সমন্বয়ে রাখার চেষ্টা করছে।”

এ নিয়ে মুখ খুলে ভারতের জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, “ভারত সরকার উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে। প্রত্যেক ভারতীয় নাবিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আর সেটা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” কয়েকটি সূত্র মারফত খবর, এবার থেকে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নাবিকদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য নিয়মিত তাঁদের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি নাবিকদের সুরক্ষার স্বার্থে অন্যান্য বন্ধু দেশগুলিকেও সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হবে।

অবশ্যই পড়ুন: দেশের বাজারে কমতে পারে সোনা, রুপোর দাম! বিরাট সিদ্ধান্ত সরকারের

উল্লেখ্য, গত বুধবার ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজে ভয়াবহ হামলা চালায় মার্কিন সেনা। জানা যায়, ওই জাহাজে মোট 28 জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে 24 জনই ছিলেন ভারতীয়। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েকজন নিখোঁজ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শোনা গেল, নিখোঁজ হওয়া তিনজন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে।

Leave a Comment