=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“৪ তারিখ ১২ টার পর ডিজে..!” ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যে অভিষেকের বাড়িতে সিআইডি

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও বিপদ বাড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ভোটের আগে একাধিক জায়গায় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। যার কারণে আগেই বিভিন্ন থানায় এফআই দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। আর এবার ‘ডিজে’ (৪ তারিখ ১২ টার পর ডিজে বাজাব) মন্তব্য মামলায় কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি আধিকারিকরা। আজ বিকাল সাড়ে চারটে নাগাদ তদন্তকারী আধিকারিকরা অভিষেকের কালীঘাটের পটুয়াবাড়ির বাসভবনে পৌঁছন। তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। বাড়ির সামনেই অপেক্ষা করতে হয় আধিকারিকদের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্য

প্রসঙ্গত, ভোটের আগে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। প্রকাশ্যে তিনি ডিজে বাজানোর হুমকি দেন। এমনকি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, “যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছেন, আমাদেরকে বাংলাদেশী বলে দাগিয়ে দিয়েছেন। ৪ তারিখ রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজানো হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “বুকের পাটা থাকলে ৪ তারিখ বেলা বারোটার পর কলকাতায় থাকবেন।”

তবে এই নির্বাচনে অভিষেকের প্রত্যাশা কার্যত ধুলোয় মিশে যায়। একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা দখল করে বিজেপি। আর তারপর থেকেই একেবারে শিরেসংক্রান্তি অবস্থা তৃণমূল সাংসদের। একাধিক অভিযোগে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তাঁর অবৈধ বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়ার নোটিশ পাঠিয়েছে পুরসভা। পাশাপাশি বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডেও নাম জড়ায় তাঁর। এমনকি সিআইডি একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। যদিও শেষমেশ গতকাল ভবানী ভবনে সিআইডির আধিকারিকদের সঙ্গে দেখা করেন তিনি। তবে জানা যায়, সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও তিনি কোনও প্রশ্নের সঠিক উত্তর দেননি।

আরও পড়ুন: “একটা কমিউনিটি যখন জোট বাঁধে না..” বিতর্কিত মন্তব্যে মমতার বিরুদ্ধে দায়ের FIR

আজ যখন কালীঘাটের বাড়িতে আধিকারিকরা পৌঁছন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। গতকালই দিল্লি থেকে ফিরেছেন তিনি, এবং ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করেন। তবে অনুমান করা হচ্ছে, আজ হয়তো তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। তাঁর বাড়ির সামনেই অপেক্ষা করতে হয় আধিকারিকদের। তবে হাতে কোনও নোটিশ দেখা যায়নি সিআইডি অফিসারদের। এখন দেখার জল কতদূর গড়ায়।

Leave a Comment