মাঝ আকাশেই ধ্বংস হবে শত্রু মিসাইল! একসাথে ৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল DRDO

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে (Indian Air Defence) আরও মজবুত এবং দুর্ভেদ্য করে তুলতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি দানবীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO (DRDO Tested 3 Indian Missiles)। এই প্রতিরক্ষা গবেষণা সংস্থার বিজ্ঞানীরা দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রর আক্রমণ এড়াতেই বহুস্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থার ট্রায়াল দিয়েছেন। আর তাতে সফল হয়েছে দেশের মাটিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলি।

মাঝ আকাশেই শত্রু নিধন করবে এইসব ক্ষেপণাস্ত্র

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাটি একেবারে সঠিক সময়ে মাঝ আকাশেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সজোরে আঘাত হেনেছে। তাঁদের দাবি, নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রগুলি শত্রুর ব্যালেস্টিক মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম।

DRDO এর গবেষকদের দাবি, যে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়েছে সেই দুটি ক্ষেপণাস্ত্রই একেবারে চোখের পলকে যথাক্রমে 2000 কিলোমিটার এবং 5000 কিলোমিটার দূরত্বে থাকা শত্রুর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে। কূটনৈতিক মহলের একাংশের দাবি, বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে চারিদিকে শত্রুরা নজর রেখে চলেছে তাতে এই মুহূর্তে ভারতের এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কূটনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, ভারতের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন ছিল তার কারণ প্রতিবেশী পাকিস্তান ক্রমাগত তাদের ফাতেহ 1 এবং ফাতেহ 2 ক্ষেপণাস্ত্র আপগ্রেড করে চলেছে। তাছাড়া চিনের সহায়তায় P282 এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও প্রস্তুত করছে ইসলামাবাদ। চিন ও পাকিস্তানের এমন পদক্ষেপের পরই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্রুততার সাথে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ভারতের অস্ত্রাগারে যোগ করল।

অবশ্যই পড়ুন: কলকাতা-ঋষিকেশ ট্রেনের রুটে বড় পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

উল্লেখ্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলির সফল পরীক্ষার পাশাপাশি DRDO ভারতীয় নৌবাহিনীর জন্য অ্যান্টি শিপ মিসাইল মিডিয়াম রেঞ্জের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। এই পরীক্ষায় মাঝারি দূরত্বের থাকা শত্রুর যুদ্ধজাহাজ এবং অন্যান্য জাহাজগুলি অ্যান্টি শিপ মিসাইল যে ধ্বংস করতে পারে তার প্রমাণ মিলেছে।

Leave a Comment