=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যের আলু চাষিদের জন্য বড় ঘোষণা

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আলু চাষিদের (Potato Farmers) জন্য রইল দারুণ খবর। এবার হুগলী জেলার সিঙ্গুর (Singur) হতে চলেছে ‘করিডর’। অর্থাৎ এখান থেকে আগামী দিনে গোটা দেশে আলু সরবরাহ হবে। কিছু মাস আগে অবধি আলু চাষিদের সমস্যার শেষ ছিল না। দাম কমে যাওয়া, সময়ের আগে আলু পচে যাওয়া থেকে শুরু করে নানা সমস্যার মধ্যে দিয়ে দিন গুজরান করছিলেন সকলে। বাড়ছিল লোকসান, তবে আগামী দিনে সেসব সমস্যা মিটতে চলেছে বলে খবর।

আলুর হাব তৈরি হচ্ছে সিঙ্গুরে

সিঙ্গুর…এমন এক জায়গা যাকে ঘিরে রয়েছে জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ রাজ্য সড়ক। এপিসেন্টার বললেও খুব একটা ভুল হবে না। ফলে নানা দিক বিচার বিবেচনা করে কলকাতা থেকে ৩৪ কিমি দূরত্বে থাকা সিঙ্গুরকে পট্যাটো করিডর হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সিঙ্গুর তো আছেই, সঙ্গে তারকেশ্বর, হরিপাল, পাণ্ডুয়া, বলাগড় সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কৃষি নির্ভর। ফলে এই সিঙ্গুরে যদি করিডর হয় তাহলে দারুণভাবে উপকৃত হবেন আলু ব্যবসায়ী, কৃষকরা।

খুশি চাষিরা

সর্বোপরি প্রশাসন যে এরকম চিন্তাভাবনা করছে, সেটা ভেবেই খুশি সকলে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সিঙ্গুরের বিজেপি বিধায়ক ডঃ অরূপ দাস। তিনি বলেন, ‘আগামী দিনে সিঙ্গুর আলুর শিল্প হাব তৈরির পথে এগিয়ে যাবে।’ অবশ্য আলু চাষিদের দুর্দশা নতুন নয়, বহু পুরনো। আর এর জন্য প্রাক্তন সরকারকে তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। এমনকি ২০২৬-এর বিধানসভা ভোটে আলু চাষিদের দুর্দশার কথা তুলে ধরেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন; ত্রাতা জগন্নাথ সরকার! আমঘাটা-নবদ্বীপ ঘাট রেল প্রকল্প নিয়ে আশার আলো

আলু চাষিরা এত কষ্ট করে চাষ করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না, বিক্রির অভাবে আলু পচে যাওয়া, উপায় না থেকে কম দামে বস্তা বস্তা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। এই বিষয়টি তুলে ধরেন অমিত শাহ। কিছু মাস আগে অবধি বাজারে রীতিমতো আলুর দামে বিরাট ধস নেমেছিল। তবে এবার এই সমস্যা মিটতে চলেছে বলে খবর।

Leave a Comment