=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিমতলা শ্মশানে তোলাবাজির অভিযোগ! পার্কিংয়ের নামে নেওয়া হচ্ছে ১০০ টাকা, ভাইরাল ভিডিও

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার প্রিয়জনের মৃতদেহ দাহ করতে গিয়েও পড়তে হচ্ছে বিপাকে! কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে পার্কিং চার্জ আদায়ের অভিযোগ উঠেছে। তোলাবাজির এই ঘটনাকে ঘিরে নিমতলা শ্মশানঘাটে (Nimtala Crematorium) তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে শোকের মুহূর্তে প্রিয়জনের শেষকৃত্য করতে আসা মানুষকে কেন পার্কিংয়ের নামেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে? শুধু তাই নয়, সরকার পরিবর্তন হলেও কেন এখনও পর্যন্ত বন্ধ হল না তোলাবাজি সেই নিয়েও উঠছে প্রশ্ন।

শ্মশান ঘাটে চলছে তোলাবাজি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ ষষ্ঠীর দিন শুক্রবার, নিমতলা শ্মশানঘাটে কয়েকজন ব্যক্তি পরিবারের এক সদস্যের মৃতদেহ সৎকার করতে এসেছিল। কিন্তু অভিযোগ সেই সময় কয়েকজন ব্যক্তি গাড়ি পার্কিংয়ের নাম করে রীতিমতো জোরজবরদস্তি টাকা আদায় করতে চাইছে। দাহ করার জন্য ৩টে গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা চার্জ চাওয়া হচ্ছিল তোলাবাজদের তরফে। আর সেই টাকা পরিবারের সদস্যরা দিতে না চাওয়ায় রীতিমতো শোরগোল শুরু হয়েছিল দুই পক্ষের মধ্যে।

দেওয়া হচ্ছে না পৌরসভার স্লিপ

শোকগ্রস্ত পরিবারের অভিযোগ, শ্মশানঘাটে পার্কিং চার্জ আদায় করা হলেও দেওয়া হচ্ছে না পৌরসভার স্লিপ। আর সেই ব্যাপারে প্রশ্ন করলে অভিযুক্তদের তুই-তুকারি করতে দেখা যায়। সাধারণত পার্কিংয়ের জন্য নির্ধারিত নিয়ম, অনুমোদিত ফি এবং টাকা নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু অভিযোগ, সেই নিয়ম এখানে মানা হচ্ছে না। ইতিমধ্যেই ওই গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। শ্মশানঘাট চত্বরে পার্কিং ব্যবস্থাপনা কতটা নিয়ম মেনে পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার ৫ ফুটের বিরল সোনালী সাপ, অবাক কাণ্ড হিঙ্গলগঞ্জে

প্রসঙ্গত, কাটমানি, তোলাবাজি এ ধরনের নানা অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকার। আর সেই দুর্নীতির ছায়া যাতে বর্তমান সরকারের উপর না পরে সেজন্য রাজ্যে পালাবদলের পর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যে, তোলাবাজি বন্ধ হবেই। কিন্তু অভিযোগ, পালাবদলের পরেও তোলাবাজি-রোগ যায়নি। অনেক বিজেপি নেতানেত্রীই তোলাবাজির সঙ্গে যুক্ত, এমন অভিযোগও উঠছে। আর এবার সেই একই চিত্র ফুটে উঠল নিমতলার শ্মশানঘাট চত্বরে।

Leave a Comment