=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৪ বলে হাফসেঞ্চুরি, তাও বৈভবের রেকর্ড ভাঙতে পারলেন না ফ্রেজার ম্যাকগার্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে কাপে (One Day Cup) ব্যাট হাতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার দাপুটে ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। নিজের বিস্ফোরক ব্যাটিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করার সাথে সাথে 122 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। এদিন মাত্র 49 বলে সেঞ্চুরি করে ফেলেন অজি তারকা। তবে অল্প সময়ের মধ্যে বড় রান করলেও লিস্ট এ ক্রিকেটে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) রেকর্ড ভাঙতে পারেননি তিনি।

দুর্দান্ত পারফর্ম করেও বৈভবের রেকর্ড ভাঙতে ব্যর্থ ম্যাকগার্ক

এদিন, ওয়ানডে কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শুরুতেই নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন অজি তারকা ম্যাকগার্ক। তবে দুঃখের বিষয় মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি করেও বৈভবের রেকর্ড ভাঙতে পারেননি তিনি। বলাই বাহুল্য, ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী লিস্ট এ ক্রিকেটে দ্রুততম অর্ধশত রানের অধিকারী। চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাঠে নেমে মাত্র 11 বল খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

বৈভব সূর্যবংশীর হাত থেকে সেই আসরে 29 বলে 94 রানের দুর্ধর্ষ ইনিংস উপহার পেয়েছিল ভারতীয় এ দল। তবে সেই ম্যাচে বৈভব যে 11 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন সেটাই এই মুহূর্তে লিস্ট এ ক্রিকেটের বিশ্ব রেকর্ড। সেই রেকর্ড ভাঙতে হলে 10 বলে হাফ সেঞ্চুরি করে দেখাতে হবে ব্যাটসম্যানদের। যদিও অনেকেই মনে করছেন, বৈভবের রেকর্ড এত সহজে ভেঙে ফেলা যাবে না। 10 বলে 50 রান করাটা যে মুখের কথা না হলেও অসম্ভব নয়।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলেও ভারতের উপর ১০০% শুল্ক চাপাবে না আমেরিকা, নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

প্রসঙ্গত, লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড বৈভবের দখলে থাকলেও দ্বিতীয় স্থানে নাম রয়েছে কৌশল্যা বীরারত্নের। মাত্র 13 বল খেলেই এই রেকর্ড করেছিলেন তিনি। এর পাশাপাশি তালিকার তিন নম্বরে রয়েছেন রোরি ক্লেইনভেল্ডর। ওয়েস্টার্ন প্রভিন্স বনাম কোয়াজুলু-নাটালের ম্যাচে 14 বলে অর্ধশতরান করেন তিনি।

Leave a Comment