=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যে তিন কারণে মরক্কোকে হারাতে পারল না ব্রাজিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিল (Brazil) মানেই প্রতিপক্ষকে দাবিয়ে রেখে একের পর এক গোল। ক্ষমতা দেখিয়ে ম্যাচ জয়। তবে গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শকদের উদ্দেশ্যে এমন কিছুই দেখাতে পারল না ব্রাজিলিয়ানরা। নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর সামনে জয়ের রাস্তা খুলতেই পারল না কার্লো আনচেলত্তির দল। এদিন 1-1 ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে একসময়ের ফুটবল বিশ্বকাপের ত্রাস ব্রাজিলকে। প্রশ্ন উঠছে, ঠিক কোথায় ব্যর্থ হল ব্রাজিল? কেন মরক্কোর বিরুদ্ধে জয় তুলতে পারল না তারা?

ব্রাজিলের হারের নেপথ্যে এই 3 কারণ

ডিফেন্স

কমবেশি প্রত্যেকেই জানেন, ব্রাজিল দলটার সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু ডিফেন্স। বিভিন্ন সময়ে এই এক দুর্বলতার কারণেই ডুবতে হয়েছে নেইমারের দেশকে। আজ ভোর রাতের ম্যাচেও সেই ডিফেন্সের ভুলের কারণেই 21 মিনিটের মাথায় ব্রাজিলের রক্ষণ ভেঙে প্রথম গোলটা করে মরক্কো। আসলে ব্রাজিলের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনহোসের মধ্যে সমন্বয়ের অভাবেই সুযোগ পেয়ে যায় প্রতিপক্ষ। আর সেটাই ব্রাজিলকে জয়ের পথে আটকে দিল।

মিডফিল্ড

রবিবার ভোরের ম্যাচে ব্রাজিলের ব্যর্থতার অন্যতম বড় কারণ মিডফিল্ড। এদিন প্রতিপক্ষ মরক্কোর প্লেয়ারদের চাপ সামলাতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডের প্লেয়াররা। উল্টে মরক্কোর তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি গোটা ম্যাচে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন। ম্যাচের রাশ নিজেদের দিকে ধরে রাখতে দুর্দান্ত ফুটবল খেলেছিল মরক্কোর এই মিডফিল্ডার। এদিকে ব্রাজিলের মিডফিল্ডের দুর্ভোগের কারণে শেষ পর্যন্ত ড্র নিয়েই শান্ত থাকতে হল কার্লোর ছেলেদের।

অবশ্যই পড়ুন: ৩৬ বছর পর বিশ্বকাপে জয়, হাইতিকে হারিয়ে ব্রাজিলকেও পেছনে ফেলল স্কটল্যান্ড

মরক্কোর চাপ সহ্য করতে পারেনি ব্রাজিল

এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল মরক্কো। ব্রাজিলের মতো একটা দলকে মাঝে মাঝেই নাকানি চোবানি খাওয়াচ্ছিল মরক্কোর প্লেয়াররা। বিশেষ করে ম্যাচ যখন প্রথম 30 মিনিটে গড়িয়েছে ঠিক সেই সময় প্রতিপক্ষের প্লেয়ারদের সামনে বারবার মুখ থুবড়ে পড়তে হয়েছে ব্রাজিলিয়ানদের। এক কথায়, এদিন মরক্কোর ছেলেরাই ব্রাজিলকে সুযোগ তৈরি করতে দেয়নি। আর সেই চাপটাই সহ্য করতে না পেরে দ্বিতীয় গোল থেকে দূরত্ব বজায় রাখতে হয়েছিল নেইমারের দেশকে।

Leave a Comment